দেশের প্রথম মদ মিউজিয়াম ‘All About Alcohol’

গোয়ায় ঘুরতে গিয়ে মদের গ্লাসে চুমুক দেননি এমন পর্যটকের সংখ্যা হাতে গোনা। আর বেশিরভাগ মানুষই গোয়ার বিখ্যাত 'ফেনি'-র গ্লাসে চুমুক দিয়ে মায়াবী দুপুর উপভোগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ায় ঘুরতে গিয়ে মদের গ্লাসে চুমুক দেননি এমন পর্যটকের সংখ্যা হাতে গোনা। আর বেশিরভাগ মানুষই গোয়ার বিখ্যাত ‘ফেনি’-র গ্লাসে চুমুক দিয়ে মায়াবী দুপুর উপভোগ করেছেন। বেশিরভাগেরই ধারণা এই ফেনি এক জাতীয় দেশী মদ। কিন্তু অনেকেই জানেন না ফেনির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে গোয়ার দীর্ঘদিনের সংস্কৃতি, ঐতিহ্য, আভিজাত্য, ইতিহাস। এবার ফেনি-সহ সমস্ত মদেরই ইতিকথা তুলে ধরবে দেশের প্রথম মদ মিউজিয়াম। যা গোয়ায় গড়ে উঠেছে, নাম ‘All About Alcohol’। উত্তর গোয়ার ক্যান্ডোলিন এলাকায় এই মিউজিয়াম গড়ে তুলেছেন স্থানীয় ব্যবসায়ী নন্দন কুড়চাড়কর।

কী ভাবছেন মদের জন্য মিউজিয়াম আবার কেমন? ওই ব্যবসায়ীর কথায়, সমস্তটাই মদের জন্য। এটি মূলত মদের সংগ্রহশালা। তাঁর বাড়ির চারটি ঘর জুড়ে শুধুই মদ। যা আদতে মদের ইতিহাসের আঁতুড় ঘর বলা চলে। রাশিয়া, স্কটল্যান্ডের মতো কিছু দেশে ‘অ্যালকোহল মিউজিয়াম’ রয়েছে। তবে সেখানে মদের ইতিহাস দেখানো হয় না। তবে এখানকার মূল আকর্ষণ অবশ্যই ফেনি। যা গোয়ার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। নন্দনের কথায়, ‘গোয়ার মানুষের কাছে মদ খাওয়াটা কোনও নেশা নয়, সেটা একটা শিল্প। এখানে মদ পরিবেশন আতিথেয়তারই একটা অঙ্গ। আর তাই মনে হয়েছিল, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে একটা অ্যালকোহল মিউজিয়াম তৈরি করা প্রয়োজন’।

নন্দনের সংগ্রহশালায় পাওয়া যাবে নানা প্রজন্মের ‘ফেনি’। সেই পঞ্চাশের দশকে তৈরি করা ফেনিও রয়েছে এই মদের মিউজিয়ামে। এছাড়া রয়েছে বহু পুরোনো মাটির পাত্র, যা ষোড়শ শতকে ‘ফেনি’র পেগ মাপতে ব্যবহার করা হতো। বিশেষভাবে তৈরি ফেনি কতটা মাতাল করতে সক্ষম তা মাপার জন্যও এই সংগ্রহশালায় রয়েছে বিশেষ স্কেল। এছাড়া দেখবেন, মদ ঢালার কাঠের পাত্র থেকে শুরু করে কাচের নানা ধরনের সুরাপাত্র। ফেনি ছাড়াও আরও কিছু দুষ্প্রাপ্য মদের সংগ্রহ ও তাঁদের ইতিহাস জানতে পারবেন। দেশের প্রথম অ্যালকোহল মিউজিয়ামের সিইও আর্মান্দো দুয়ার্তের দাবি, ‘২০১৬ সালে সরকার ফেনিকে হেরিটেজ ড্রিঙ্ক হিসেবে ঘোষণা করে। তখনই মনে হয়েছিল, শ্যাম্পেন, ভদকা যদি কোনও দেশের ঐতিহ্যের গর্বিত স্মারক হতে পারে, তা হলে গোয়ার ফেনি নয় কেন?

এমনিতেই গোয়া সুরা রসিকদের কাছে স্বর্গরাজ্য। এখানে এসে ফেনির রসে মজেছেন ১৮ থেকে ৮০-র মানুষ। এবার সেই সুরা রসিক মানুষদের জন্য ইতিহাসের ডালি নিয়ে হাজির হল ‘All About Alcohol’। গোয়ার রাজধানী পানাজি থেকে মাত্র ১০ কিমি দূরে এই মিউজিয়াম খোলা থাকবে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। ঘুরে দেখার পাশাপাশি চেখেও দেখতে পারবেন মদ। ফলে সুরা-প্রেমিকদের জন্য এর চেয়ে ভালো পীঠস্থান আর কিছুই হতে পারে না।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট