দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব ছাড়া অভিনেত্রীর পোস্টার, ইরানে নিষিদ্ধ চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিনিধি, তেহরান: সমালোচনার ঝড় উঠলেও হিজাব নিয়ে নিজেদের কঠোর অবস্থান থেকে যে এক চুলও নড়বে না, ফের একবার তা স্পষ্ট করে দিল ইরান সরকার। হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি দিয়ে পোস্টার ছাপানোয় দেশটিতে হতে চলা এক চলচ্চিত্র উ‍ৎসবকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ইরানের সংস্কৃতিমন্ত্রী মহম্মদ মেহেদি ইসমাইলি। সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে ১৩তম ইরানি শর্ট ফিল্ম আকাদেমি অ্যাওয়ার্ডস- এর আয়োজন করেছিল ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) নামে একটি সংস্থা। আসন্ন চলচ্চিত্র উৎসবের জন্য ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেথ অব ইয়ার্জগাদ’ ছবির অভিনেত্রী সুসান তাসলিমির একটি হিজাব ছাড়া ছবি পোস্টারে ব্যবহার করেছিল। ব্যস আর যায় কোথায়? আয়াতুল্লা আলি খামেইনিএর সরকার যেখানে সব মহিলার মাথায় হিজাব পরানোর জন্য কোমর কষে ঝাঁপিয়েছে, সেখানে ওই পোস্টার সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছে বলেই মনে করছেন ইরানের সংস্কৃতিমন্ত্রী মহম্মদ মেহেদি ইসমাইলি। তিনি হিজাব ছাড়া নারীর ছবি ব্যবহার করায় আইএসএফএ চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর চার বছর পরে মধ্যপ্রাচ্যের দেশটির শাসকরা ১৯৮৩ সালে নারীদের জন্য বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন জারি করে। যদিও গত বছর সেপ্টেম্বর মাসে হিজাব না পরার দায়ে ধৃত কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে ইরানের রাজপথ। মহিলারা রাজপথে নেমে বিক্ষোভ দেখান। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারান।

Published by:

Share Link:

More Releted News:

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ