আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারাগারেই বিয়ের পিঁড়িতে বসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মিলল অনুমতি। আগামী ২৩ মার্চ ব্রিটেনের বেলমার্শ কারাগারেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিনের বান্ধবী স্টেলা মরিসের সঙ্গেই প্রণয়সূত্রে আবদ্ধ হতে চলেছেন তিনি। বিয়েতে অবশ্য চারজনকে অতিথি হিসেবে ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকার অনুমতি দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যাসাঞ্জ। ২০১৫ সালে দুজনে প্রেমে পড়েন। দুই বছর পর তাঁদের বাগদান সম্পন্ন হয়। অ্যাসাঞ্জ ও স্টেলা মরিস যুগলের দুটি সন্তান আছে। তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক। বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত বছরের নভেম্বরের শেষের দিকে বাগদত্তা স্টেলা মরিসের সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদন খতিয়ে দেখে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অ্যাসাঞ্জের বিয়ের অনুমতি দেওয়া হয়।’

উইকিলকিস প্রতিষ্ঠাতাকে কারাগারের অন্দরে বিয়ে করার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। যদিও বেলমার্শ কারাগারের এক আধিকারিক জানিয়েছেন, সব কয়েদির মতো জুলিয়ান অ্যাসাঞ্জের আবেদন বিবেচনা করে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অ্যাসাঞ্জ ও তাঁর বাগদত্তা স্টেলা মরিস। ‘দ্ গার্ডিয়ান’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘বিয়ের দিন কনে হিসেবে স্টেলা মরসি যে পোশাক পরবেন, তার ডিজাইন করেছেন জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। আর অ্যাসাঞ্জের পূর্বসূরিরা যেহেতু একসময়ে স্কল্যান্ডের বাসিন্দা ছিলেন, তাই বিয়েতে সামরিক ধাঁচে তৈরি স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরবেন তিনি। অ্যাসাঞ্জের পোশাকেরও ডিজাইন করেছেন ভিভিয়েন ওয়েস্টউড। শেষ পর্যন্ত কারাগারে বিয়ের অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত স্টেলা মরিস। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা বিয়ে নিয়ে খুব উত্তেজিত। জুলিয়ানও বিয়ের জন্য মুখিয়ে  রয়েছে। অবশেষে সব বাধা পেরিয়ে নতুন জীবন শুরু করতে চলেছি দুজনে।’

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

ভোট পরবর্তী ডুয়ার্সে পর্যটকের ঢল, সবুজ জঙ্গলে গজরাজের উঁকি বাড়াচ্ছে রোমাঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ