‘অশুচি চিত্তে আসনে বসলেই সারা শরীরে তীব্র জ্বালা’.. জেনে নিন তারাপীঠ মহাশ্মশানের লুকিয়ে কোন রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্মশান শব্দটা শুনলে অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত্রিবেলায় শ্মশানের গল্প শুনলেও ভয়েতে শুকিয়ে কাঠ হয়ে যান অনেকেই। শ্মশান যারা একবার গেছেন তাঁদের মনে হয় বাস্তবের সম্মুখীন হওয়া। মৃত্য আমাদের জীবনের বাস্তব সত্য। তারাপীঠের শ্মশানে যেন আলাদাই বৈশিষ্ট্য। গা ছমছমে পরিবেশ। তার আগে অতীত ঘাটলে দেখতে পাবেন তারা দেবীর রক্তবর্ণ রুপ।

শাক্ত মতে বিশ্বব্রহ্মান্ড সৃষ্টির আদি কারণ হলেন দেবী কালিকা। দেবীর বিভিন্ন রূপের বর্ণনা পুরানে পাওয়া যায়। তবে সাধারণভাবে তিনি চতুর্ভূজা রূপেই পূজিতা হন। পায়ের তলায় থাকেন মহাদেব। গলায় থাকে মুন্ডমালা। হাতে খড়্গ, ছিন্নমুন্ড ও বরাভয় মুদ্রা। জিভ থাকে বাইরে। দশ মহাবিদ্যায় দেবীর দ্বিতীয় মহাবিদ্যা হল তারা। দুই চোখ রক্তবর্ণ। দেবীর ডানদিকের উপরের হাতে খড়্গ এবং নিচের হাতে কাটারি।বামদিকের উপরের হাতে পদ্মফুল এবং নিচের হাতে রয়েছে নরকপাল। সমগ্র জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তাঁকে তারিণী নামেও ডাকা হয়ে থাকে।

প্রথম রহস্য : লোকবিশ্বাস রয়েছে যে এখানে রাত্রিবেলায় ঘুটঘুটে অন্ধকারে তারার মত মিটমিট করে জ্বলতে দেখা যায় কিছু জিনিস।বিশ্বাস করা হয়, তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতিরূপে বাস করেন দেবী। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। তারার মিটমিটে আলোর মতে জ্বলে তারা! প্রচলিত বিশ্বাস সেই আলো দেখে নাকি কাছে যেতে নেই। তাতে দেবী ক্ষুব্ধ হন।

দ্বিতীয় রহস্য : দ্বিতীয় রহস্য হল শ্মশান-সংলগ্ন দ্বারকা নদীর জল। এই নদী উত্তরবাহিনী। অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। কেন না, ভারতের প্রায় সব নদীই নেমেছে উত্তর দিকে অবস্থিত হিমালয় থেকে। বিশ্বাস রয়েছে যে,এই নদীজলে স্নান করলেই সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করা হয়। সমস্ত পাপ দূর হয়।

তৃতীয় রহস্য : তৃতীয় রহস্য হল পঞ্জমুন্ডের আসন। বিশ্বাস করা হয়, এই আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। এই আসন খুব জ্রাগত। শুদ্ধ মন নিয়ে এই আসনে বসলে কিছু হয় না। কিন্তু অশুদ্ধ চিত্তে এই আসনে বসা মাত্রই ব্যক্তির শরীরে শুরু হবে তীব্র প্রতিক্রিয়া। সারা শরীর জ্বালা করতে শুরু করতে শুরু। এই জ্বালায় মানুষ একেবারে পাগল হয়ে যায়।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার