জানেন কি, হিন্দুধর্মে ৩৩ কোটি দেবতার নাম কি?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  সনাতনী হিন্দু ধর্মে ৩৩ কোটি দেব-দেবীর উল্লেখ রয়েছে। তবে এই ৩৩ কোটি অর্থে ৩৩,০০,০০০,০০ নয়। আমরা সাধারণত এই কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে (Crore) বিচার করে ফেলি। কিন্তু, শাস্ত্রে এই কোটি শব্দের অর্থ আলাদা। যেহেতু বেশির ভাগ সকলেই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন, তাই তারা এতদিন ভুল করে এসেছেন। হিন্দু শাস্ত্রে কোটি শব্দটির প্রকৃত অর্থ জানলেই আপনার ভ্রান্তি দূর হবে।

বিভিন্ন ধর্মীয় শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। আসলে ৩৩ কোটি দেবতা বলতে ৩৩ জন উচ্চকোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেব-দেবীদের বোঝানো হয়। সেই সূত্র ধরেই হিন্দু শাস্ত্রে ৩৩ জন দেবতার উল্লেখ পাওয়া যায়।

তাঁরা হলেন

৮ বসু,

১১ রুদ্র,

১২ আদিত্য,

ও ইন্দ্র ও প্রজাপতি। অনেকে আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনীকুমারকে গণ্য করেন।

এবার জেনে নেওয়া যাক বসু, রুদ্র ও আদিত্য সম্পর্কে।

বসু কারা ?

বসু বলতে যাঁরা জীবের আত্মাকে স্থায়ী করেন ও জীবের যাঁদের মধ্যে বাস করেন – তাঁদের বোঝায়। এই অষ্ট বসু হলেন – পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন।

রুদ্র বলতে কাঁদের বোঝায় ?

রুদ্র মূলত শরীরেই অব্যয়। শরীর থেকে এক এক করে রুদ্র নামক এই অব্যয় বেড়িয়ে গেলে ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। এই রুদ্ররা হলেন – প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। কথিত আছে, প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ এবং অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা।

আদিত্য কারা ?

পৌরাণিক কাহিনী থেকে পাওয়া তথ্যানুসারে জানা যায় মহামুনি কাশ্যপের দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই হলেন ১২ আদিত্য। এই ১২ আদিত্য হলেন – অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এঁদের ওপর ভিত্তি করেই বছরের ১২টি মাস নিযুক্ত। তবে পুরাণে এঁদের কয়েকজনের নাম সামান্য আলাদা। পুরাণে ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পুষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু-র নামের উল্লেখ পাওয়া যায়।

এই ৩৩ জন দেবতার মধ্যে ৩২তম দেবতা হলেন ইন্দ্র অর্থাৎ তিনি বিদ্যুৎ বা শক্তি এবং ৩৩ তম দেবতা হলেন যজ্জ অর্থাৎ প্রজাপতি। জানা যায়, তাঁর মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধী সৃষ্টি হয়।

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?