জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপন করেছিলেন। কিন্তু তার পরের দিনই বাড়ি থেকে উদ্ধার হল মহিলার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। স্বামীর দাবি, আত্মহত্যা করেছেন মঞ্জু। অন্যদিকে, তাঁর ভাইয়ের অভিযোগ, বোনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। দুই পক্ষের বক্তব্যে অসঙ্গতি সামনে আসতেই শেষকৃত্য থামিয়ে দেয় পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৎকারের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। কিন্তু মঞ্জুর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে সেখানে পৌঁছন। তার ভাই মনোজ কুমার বোনের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তার অভিযোগ, মঞ্জুকে খুন করা হয়ে থাকতে পারে। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদও বাধে। মঞ্জুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে দেহ শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সেখানে পৌঁছে সৎকারের প্রক্রিয়া বন্ধ করে দেয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

মঞ্জুর পরিবারের সদস্যদের দাবি, বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে আলোচনা হয়েছিল। ২০২২ সালে মঞ্জুর বাবা মারা যান। পরিবারের দাবি, ২০২৩ সালে নিজের ও ছেলের সম্পত্তির ভাগ নিয়ে কথা বলেছিলেন মঞ্জু। তাঁর স্বামীর তরফে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেছেন আত্মীয়েরা। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। মঞ্জুর ভাইয়ের আরও অভিযোগ, দাম্পত্য জীবনে বোনকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল এবং আগে মারধরের ঘটনাও ঘটেছিল। মঞ্জুর স্বামী অজয় প্রতাপ খুনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার দিন তিনি পেট্রোল পাম্পে কাজে গিয়েছিলেন। বাড়িতে ফিরে মঞ্জুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অজয়ের বক্তব্য, ঘটনার আগের দিন জন্মদিন পালন করা হয়েছিল এবং সেদিন কোনও ঝামেলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মঞ্জুর মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র