Mahalaya : মৃত্যুর পরেও কর্ণকে কেন ফিরতে হয়েছিল মর্তে ? জানুন পিতৃপক্ষের অজানা কথা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :    যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী…

 মহালয়ার দিন ভোরে রেডিওতে এই চণ্ডী শ্লোক শুনে ঘুম ভাঙে আপামোর বাঙালির। মহালয়া শুধু কোনো পবিত্র দিন বা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করার দিন না, এই দিনটি থেকেই বাঙালির আবেগাশ্রিত ভাব-বিহ্বল চিত্তে লাগে পুজোর ছোঁয়া। তবে প্রত্যেকটি ঘটনা ও উপাচারের নেপথ্যে কোনো না কোনো কাহিনী থেকেই থাকে। ঠিক এমনই মহালয়ার সাথে জড়িত এক কাহিনী আছে। 

 এই দিনটিতে পূর্বপুরুষদের আত্মারা তাঁদের উত্তরসূরীদের কাছে জল ও তিল পেতে মর্তলোকে আসেন। উত্তরসূরীদের হাতে জল পেয়ে তুষ্ট হন পূর্বপুরুষেরা। জনশ্রুতি আছে, এই মহালয়াতেই  পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে দেবীপক্ষের শুভসূচনা ঘটে। তাই মহালয়াকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে। তবে জানেন কি, কি ভাবে এই পিতৃপক্ষের সূচনা হয়েছিল ?

পৌরাণিক কাহিনী অনুসারে, ত্রেতা যুগে শ্রীরাম লঙ্কা আক্রমণের প্রাক্কালে সূর্যের দক্ষিণায়ন চলাকালীন অর্থাত্‍ অসময়ে যখন দেবী দুর্গার অকালবোধন করেছিলেন, তিনি প্রথাগত ভাবেই তাঁর পিতৃপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে জলদান করেছিলেন। এই প্রথাই পরবর্তীকালে তর্পন প্রথা হিসেবে প্রচলিত হয়।

আবার দ্বাপরে মহাভারতে কুন্তী ও সূর্যপুত্র কর্ণকে মৃত্যুর পরে ১৬ দিনের জন্য মর্তে ফিরে আসতে হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত আছে, মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে আসেন, তিনি দেখেন  তাঁর খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন ছাড়া কিছুই ছিলনা।  তখন তিনি এ ব্যাপারে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলে ইন্দ্র জানান যে, কর্ণ তাঁর জীবদ্দশায় কাউকে কোনো খাদ্য বা জল দেন করেননি। দাতা কর্ণ শুধুমাত্র ধন-রত্নই দান  করেছিলেন। তাই স্বর্গে তাঁকে খাদ্য হিসেবে সোনাই দেওয়া হয়েছিল। সেই কারণবশত কর্ণকে ১৬ দিনের জন্য মর্ত্যে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়, যা “পিতৃপক্ষ” নাম পরিচিত হয়।

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক