এই যুগেই মর্ত্য থেকে স্বর্গে ফিরে যাবেন মা গঙ্গা, এক ফোঁটাও জল পাবে না বিশ্ববাসী

Share:

নিজস্ব প্রতিনিধি : কলিযুগের অর্থ হল কালো যুগ। অর্থাৎ পাপের কালো ছায়ায় ঢেকে থাকবে যে যুগ,তাই হল কলিযুগ। পুরানে উল্লেখ আছে কলিযুগে কি কি অদ্ভূত কান্ড ঘটবে। এমনকী আশ্চর্যজনকভাবে তা বিজ্ঞানীদের ভবিষৎবানীর সঙ্গে মিলে যায়। তেমনই একটা অদ্ভূত ঘটনা হল কলিযুগে শুকিয়ে যাবে গঙ্গা নদী। হিন্দু ধর্মে মা গঙ্গা হল দেবী। দেবীরুপেই কল্পনা করা হয় গঙ্গাকে। কোথাও আবার বলা হয় গঙ্গা হল পার্বতীর দিদি। ধর্মীয় বিশ্বাস রয়েছে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে। পুরাণ বলছে ঘোর কলিযুগে একটু একটু করে শুকিয়ে যাবে গঙ্গা। এটি মর্ত্য থেকে স্বর্গে ফিরে যাবে। যেভাবে স্বর্গ থেকে মর্ত্যে এসেছিল ঠিক একইভাবে ধরিত্রী শুকিয়ে কৈলাসে ফিরে যাবে গঙ্গা।পৃথিবী হয়ে উঠবে মরূভূমি।এক ফোঁটাও শুদ্ধ জল পাওয়া যাবে না।

কীভাবে মর্ত্যে এসেছিল গঙ্গা : বলা হয় ভগবান ব্রহ্মার কমণ্ডলে দেবী গঙ্গার জন্ম হয়েছিল।এরপর পৃথিবীতে আসবে বলে প্রস্তুত হচ্ছিল গঙ্গা।কিন্তু উপর থেকে তীব্র গতিতে জলধারা পৃথিবীতে এলে মহাপ্রলয় ঘটতে পারে।এমন সময় সমাধান জানতে মহাদেবের কাছে যান ব্রহ্মা। এরপর মহাদেব নিজের জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেন। এরপর ধীরে ধীরে গঙ্গা কৈলাস থেকে মর্ত্যে নেমে আসে।

কোথাও আবার বলা হয় যে দেবী গঙ্গা ভালবেসে ফেলেছিলেন মহাদেবকে। কিন্তু দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে পেতে কঠোর তপস্যা শুরু করেন। একসময় মহাদেব তাতে সাড়া দেন। এরপরেও বহু পরিক্ষা দিতে হয়েছিল দেবী পার্বতীকে।তিনি মহাদেবের স্ত্রী হওয়ার যোগ্য কিনা তা বারবার পরিক্ষা করেছিলেন মহাকাল। সব পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই মহাদেবও পার্বতীকে স্ত্রী রুপে গ্রহণ করেন। এটা জানার পর গঙ্গা কষ্ট পান। গঙ্গার এই ত্যাগকে স্মরণীয় করে রাখতে নিজের মাথায় ধারণ করেন শিব।  

কখন গঙ্গা স্বর্গে ফিরে যাবে : শ্রীবিষ্ণু নারদ মুনিকে বলেছেন, কলিযুগের ৫০০০ বছরে স্বর্গে ফিরে যাবে গঙ্গা। কলিযুগে যখন অন্যায় ও পাপের মাত্রা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে তখন সেই সময় গঙ্গায় স্নান করেও আর পূণ্যলাভ হবে না। সেই পরিস্থিতে রুষ্ট হবে গঙ্গা দেবী। এরপর পৃথিবী ছেড়ে স্বর্গে ফিরে যাবেন।

আরও পড়ুনঃ কোন ৫ কাজ করলে রেগে যান মহাদেব ?

বিজ্ঞানীদের মত : গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ দ্রুত গলে যাচ্ছে। বিজ্ঞানীরাও জানাচ্ছেন, এই ভাবে হিমবাহ গলে যেতে থাকলে ভবিষ্যতে একসময় শুকিয়ে যাবে গঙ্গা নদী। এর ফলাফল হবে ভয়াবহ।

আরও পড়ুনঃ এই কারণে শিবের আর এক নাম শম্ভু…

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি