চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক মাসে অযোধ্যায় রামলালাকে দর্শন করেছেন ৬০ লক্ষ ভক্ত

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: অসমাপ্ত মন্দিরেই গত ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। আর প্রাণ প্রতিষ্ঠার পরের দিন মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকেই দর্শনার্থী আর ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল রামলালার মন্দির। বৃহস্পতিবার মন্দির চালুর এক মাস পূর্তি হল। গত এক মাসে দেশ-বিদেশের কত ভক্ত অযোধ্যায় নব কলেবরের রামলালাকে দর্শনের জন্য হাজির হয়েছিলেন, জানেন? সংখ্যা শুনলে অনেকের চোখই কপালে উঠতে পারে।

এদিন রান জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে জানানো হয়েছে, প্রাণ প্রতিষ্ঠার পর থেকে গত এক মাসে  রামলালাকে দর্শন করেছেন ৬০ লক্ষ পুণ্যার্থী। অর্থা‍ৎ প্রতিদিন গড়ে ২ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী মন্দির দর্শন করেছেন। শুধু তাই নয়, মন্দির চত্বরে রাখা বিভিন্ন দানপাত্রও ভক্তদের দানে উপচে পড়েছে। টাকা থেকে সোনা, রুপোর গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী জমা হয়েছে। জমা পড়া বিভিন্ন মূল্যবান সামগ্রীর মধ্যে ২৫ কেজি রুপো এবং ১০ কেজি সোনা রয়েছে। যদিও ওই সোনা ও রুপোর গয়না রামলালার বিগ্রহে অবশ্য চড়ানো হয়নি। পাশাপাশি নগদ এবং চেক মিলিয়ে ২৫ কোটি টাকার বেশি প্রণামী জমা পড়েছে।

দেশ ও বিদেশ থেকে আসা পুণ্যার্থী ও ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য রামলালার বিগ্রহ দর্শনের সময়সীমা বাড়িয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। সকাল সাতটা থেকে ভক্তদের জন্য খুলছে মন্দিরের দরজা। রাত দশটা পর্যন্ত তা খোলা থাকছে। ভিড় এড়াতে অবশ্য দর্শনার্থীদের জন্য অনলাইনে বুকিং স্লট চালু করেছে মন্দির কর্তৃপক্ষ। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ