মৃত্যুর ১৩ বছর বাদে কৃষক নেতাকে গ্রেফতার করতে বাড়ি হাজির পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি। সব সত্যি। সব সত্যি। যোগী রাজ্যের পুলিশ নিজেদের করি‍ৎকর্মা প্রমাণ করতে যে কাণ্ড ঘটিয়েছে তা শোনার পরে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়ে উঠেছে। মৃত্যুর ১৩ বছর বাদে পুরনো এক মামলায় দাপুটে কৃষক নেতা মহেন্দ্র সিং টিকায়েতকে গ্রেফতার করতে তাঁর বাড়ি পৌঁছে গেল মুজফফরনগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। কিন্তু বাড়ি পৌঁছে নিজেদের ভুল বুঝতে পেরে খানিকটা জিভ কেটে ফিরে এসেছেন খাকি উর্দিধারীরা। কিন্তু ফের একবার দেশের বিচার ব্যবস্থা ও পুলিশের অব্যবস্থার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিষ্ঠাতা তথা সভাপতি চৌধুরী মহেন্দ্র সিং টিকায়েতেরর নেতৃত্বে কৃষকরা শামডির কান্ধালা সড়ক অবরোধ করেছিলেন। ওই মামলাতেই মহেন্দ্র সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু ১৩ বছর আগেই যে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিষ্ঠাতা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তা গোটা উত্তরপ্রদেশের মানুষ জানলেও জানতেন না কৈরানা আদালতের বিচারক।

আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতেই নিজেদের করি‍ৎকর্মা হিসাবে প্রমাণের জন্য ঝাঁপিয়ে পড়ে মুজফফরনগরের ভোরাকালা থানার পুলিশ আধিকারিকরা। ‘মৃত’ কৃষক নেতাকে গ্রেফতারের উদ্দেশে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাঁদের। পুলিশ এবং আদালতের এমন ‘আক্কেলগুড়ুম’ মার্কা কাজ দেখে ক্ষোভ উগরে দিয়েছেন মহেন্দ্র সিংয়ের নাতি চরণ সিংহ টিকায়েত। তাঁর কথায়, ‘বিচারক কীভাবে একজন মৃত মানুষের নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি করলেন? আর পুলিশও কীভাবে সেই পরোয়ানা কার্যকর করতে ঝাঁপিয়ে পড়ল। ২০১১ সালে যে মহেন্দ্র সিং টিকায়েত শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, তা সবাই জানেন। পুলিশ জানতে পারল না?’

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা