৬০ বছরে ইতিহাসে প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

ডিমাপুর-৩ আসন থেকে জয়ী হয়েছেন এনডিপিপি প্রার্থী হেকানি ঝাখালু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ড বিধানসভা ভোটে ইতিহাস গড়লেন  ন্যাশনাল ডেমোক্রেটিক পিপলস পার্টির (এনডিপিপি) প্রার্থী হেকানি ঝাখালু। ৪০ বছর বয়সী আইনজীবী তথা রাজনীতিবিদই নাগাল্যান্ডের ৬০ বছরের ইতিহাসে প্রথম মহিলা বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন। ডিমাপুর-৩ আসন থেকে লোক জনশক্তি পার্টির আঝেতো ঝিমোমিকে হারিয়ে বিধানসভায় পা রাখছেন। প্রথম মহিলা বিধায়ক হয়ে ইতিহাস গড়া হেকানি ঝাখালু আশাবাদী, নতুন মন্ত্রিসভায় মহিলাদের প্রতিনিধি হিসেবে  ঠাঁই পাবেন।

নাগাল্যান্ডে গত ৬০ বছরে ১৩টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এর আগে কোনও বারই মহিলারা বিধানসভায় প্রবেশ করতে পারেনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ৬০ টি আসনে মোট ১৮৩ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন। তার মধ্যে মাত্র চার জন মহিলা প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ডিমাপুর-৩ আসনে এনডিপিপি প্রার্থী হেকানি ঝাখালু। বৃহস্পতিবার সকালেই স্পষ্ট হয়ে যায়, প্রথম মহিলা বিধায়ক হিসেবে ইতিহাস গড়তে চলেছেন ৪০ বছর বয়সী আইনজীবী তথা সমাজকর্মী।  শেষ পর্যন্ত ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন হেকানি ঝাখালু।

৪৮ বছড় বয়সী হেকানি ঝাখালু দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শ্রীরাম কলেজ থেকে আইনে স্নাতক হন। তার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে আইনে মাস্টার্স ডিগ্রি করেন। ২০০৫ সালে নাগাল্যান্ডে ফিরে আসেন। যুব প্রজন্মের ক্ষমতায়নের উদ্দেশ্য নিয়ে ইউথনেট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। যুব ও তরুণদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেন। এদিন প্রথম মহিলা বিধায়ক হিসেবে ইতিহাস গড়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেকানি ঝাখালু বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে, ডিমাপুর-৩ বিধানসভা কেন্দ্রকে মডেল কেন্দ্র হিসেবে গড়ে তোলা।’

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির