ক্যানসার আক্রান্ত অধিনায়কের প্রতি সহমর্মিতা জানাতে মাথা ন্যাড়া করলেন সতীর্থরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াই করছেন কালমারের অধিনায়ক মারকুস হেরমান। এবার তাঁর যন্ত্রণা ভাগ করে নিলেন ফুটবল টিমের অন্যান্য সদস্যরা। দলের ক্যানসার আক্রান্ত সদস্যের প্রতি ভালবাসা প্রকাশ করতে গিয়ে পুরো দলই ন্যাড়া করে ফেলেছে নিজেদের মাথা। কিন্তু সেই লড়াই যে হেরমানের একার নয়, সেটি বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন দলের বাকি সদস্যরা। ঘটনাটি ঘটেছে সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এআইকে এফকে’তে। একত্রতা ও ভালবাসার দৃষ্টান্তে শিরোনামে উঠে এল এই সুইডিশ ক্লাবটি।

মারকুস হেরমান ক্যানসারের সঙ্গে লড়ে চলেছেন এইকথা জানার পর,এই যন্ত্রণা একটু হলেও ভাগ করে নিতে এগিয়ে  এল তাঁর ফুটবল টিম। এই লড়াই যে হেরমানের একার নয়,  তা বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন দলের বাকি সদস্যরা।নিজেদের মাথা ন্যাড়া করার সেই ভিডিও দলের তরফ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্টও করা হয়। ভিডিয়োটিতে দেখা যায়, এক এক করে নিজেদের মাথার চুল ট্রিমার দিয়ে ন্যাড়া করছেন খেলোয়াড়রা।

ভিডিয়োটি ছিল, ১ মিনিট ১৩ সেকেন্ডের। এরপরে পরেই দেখা যায়, ড্রেসিংরুমে প্রবেশ করছে হেরমান। হঠাৎ থমকে দাঁড়ান তিনি।এই দৃশ্য দেখে বোধহয় আনন্দিত হলেও নিজের আবেগ ধরে রাখতে পারেন নি তিনি। কান্নায় ভেঙে পড়েন তিনি। হেরমানকে ঘিরে জড়িয়ে ধরে সকল সতীর্থরা। অবশ্য হেরমান যখন এসেছিলেন তখন মাথায় টুপি পড়ে। কিন্তু এই দৃশ্য দেখে টুপি খুলে দেন তিনি। কাঁদতে কাঁদতে সকলকে জড়িয়ে ধরেন তিনি।

এই ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গত কয়েক দিনে এই ভিডিয়ো প্রচুর শেয়ার করা হয়েছে। একের পর এক কমেন্ট আসতে থাকে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুইডিশ ক্লাবটিকে। পাশাপাশি ক্যানসার আক্রান্ত হেরমানে সাহায্য করতে একটি তহবিলও গঠন করেছে ক্লাবটি। দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘মারকুসকে হেরমান একা নয়। আমরা সকলেই আছি তাঁর পাশে।চলুন আমরা দেখায় যে সে একা নয়।’

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ