হাফ শার্ট গায়ে সংসদ ভবনে রাহুল গান্ধি, উঠল জিন্দাবাদ ধ্বনি

ভারত জোড়ো যাত্রার জন্য গত বছর সংসদের শীতকালীন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত জোড়ো যাত্রার জন্য গত বছর সংসদের শীতকালীন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। বুধবার বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। মুখে এক গাল ভর্তি দাঁড়ি। গায়ে হাফ হাতার জামা। রাহুলকে এই বেশে দেখে অনেকেই চমকে যান। সংসদে চত্বরে গাড়ি থেকে নামার পরেই অনেকে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নিউ লুকে দেখে চমকে যান। ছবি তোলার জন্য হড়োহুড়িও পড়ে যায়। অনেকেই এগিয়ে গিয়ে করমর্দন করেন। কংগ্রেস সাংসদদের একাংশ ‘রাহুল গান্ধি জিন্দাবাদ’ শ্লোগানও তোলেন।

গত ৭ সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি। ১৩৫ দিন ধরে ১২ রাজ্য ঘুরে প্রায় চার হাজার কিলোমিটার পথ পরিক্রমা করে গত ২৯ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগরে পৌঁছয় যাত্রা। পরের দিন ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রার সমাপ্তি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যাত্রার সময়ে গত ডিসেম্বরে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও শুধুমাত্র টি শার্ট গায়ে হেঁটে সবার নজর কেড়েছিলেন রাহুল গান্ধি। এমনকী জানুয়ারির মাঝামাঝি সময়ে যখন জম্মু-কাশ্মীরে প্রচণ্ড ঠাণ্ডায় দাঁত কাঁপুনির জোগাড়, তখনও গায়ে শীত পোশাক চাপাতে দেখা যায়নি রাজীব তনয়। তাঁর কী তাহলে ঠাণ্ডা লাগে না এমন প্রশ্নের জবাবে রাহুল পাল্টা প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘পুরো যাত্রা পথে দেখেছি অসংখ্য মানুষের গায়ে ঠাণ্ডার কোনও পোশাক নেই। তাঁদের কী ঠাণ্ডা অনুভব হয় না?’  মঙ্গলবার রাতেই শ্রীনগর থেকে দিল্লি পৌঁছেছেন রাহুল গান্ধি। আর রাজধানীতে ফিরে এদিনই যোগ দিয়েছেন সংসদের বাজেট অধিবেশনে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা