দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই হানা মৃত্যুদূতের, খেলতে খেলতে মাথায় বাজ পড়ে মাঠেই মৃত্যু ফুটবলারের

নিজস্ব প্রতিনিধিঃ খেলার মাঠে ঘটল মর্মান্তিক ঘটনা। বজ্রঘাতে  মৃত্যু হল ফুটবলারের। এমনই ঘটনা ঘটেছে পেরুতে । সেখানে ফুটবল ম্যাচ চলাকালীন সময় আচমকাই বজ্রপাত হয়। আর  তাতেই মৃত্যু হল ফুটবলারের। ইতিমধ্যেই পেরুর ফুটবল মাঠে এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পেরুর হুয়ানকায়োতে চলছিল ফুটবল ম্যাচ। আর সেই ম্যাচ খেলছিল জুভেন্টাদ বেলাভিস্তা ও ফামিলিয়া চোকা নামের দুটি ফুটবল ক্লাব। তখনই আচমকাই আবহাওয়া খারাপের জেরে  মাঠের মধ্যে বাজ পড়তে শুরু হয়। তাতেই এক ফুটবলারের মৃত্যু হয়। শুধু তাই নয় বজ্রাপাতে আহত হয়েছেন বেশ কিছু ফুটবলার। জানা গিয়েছে, নিহত ফুটবলার হলেন ৩৯ বছর বয়সী হোসে হুগো দে লা ক্রুজ মেসা (Jose Hugo de la Cruz Mesa)।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে, পেরুর হুয়ানকায়োতে খেলা চলাকালীন বৃষ্টির কারণে রেফারি খেলোয়াড়দের মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন। খেলোয়াড়রা যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন বজ্রপাত গুরুত্বর আহত হন ফুটবলার । আর তারপরেই মাঠের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও বজ্রপাতের জেরে  গোলরক্ষক হুয়ান চোকা লাকতার সহ  কয়েকজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছেন বলে খবর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিক ভাবেই খেলার মাঠে আচমকাই এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ