দশমহাবিদ্যা কী? কেন সতী মহাদেবকে দশমহাবিদ্যা দর্শন দিয়েছিলেন ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী

                                        ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা ।।

                                       বগলা সিদ্ধিবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা

                                      এতা দশ মহাবিদ্যাঃ সিদ্ধবিদ্যা প্রকীর্ত্তিতাঃ ।।

হিন্দু সনাতন ধর্মে মহাবিদ্যা বা দশমহাবিদ্যার গুরুত্ব অপরিসীম। এই দশমহাবিদ্যা পরমাপ্রকৃতি আদ্যাশক্তি পার্বতীর সাকার দশটি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই দশটি রূপ হল দেবী পার্বতীর দশটি স্বরূপ। দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছেন ভয়ংকরী দেবীমূর্তি, তেমনই আবার অন্য প্রান্তে রয়েছে মোক্ষ ও অভয়দায়িনী অপরূপা সুন্দরী দেবীমূর্তি । কথিত আছে, মুণ্ডমালা তন্ত্র অনুসারে দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তরও রয়েছে। এমনকি একটি মতে মহাবিদ্যার সংখ্যা ২৭ টি বলা হয়েছে, কিন্তু, দেবীর দশটি রূপই সর্বজনস্বীকৃত।

জগৎ পালক শ্রী নারায়ণের দশাবতারের কথা আমরা সকলেই জানি, কিন্তু এটা জানেন কি ? যে, দেবীর দশ রূপের প্রত্যেকটিই নারায়ণের ঐ অবতার গুলিরই নারীরূপ। সৃষ্টির দশটি প্রধান বিষয়ও দেবীর এই দশটি রূপের মাধ্যমে ফুটে ওঠে।

দশমহাবিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ :

মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃতে “মহা” শব্দের অর্থ মহৎ এবং “বিদ্যা” শব্দের অর্থ প্রকাশ, রূপ, জ্ঞান বা বুদ্ধি। শিব অর্ধাঙ্গিনী সতী তাঁর ১০ টি রূপ নিয়েছিলেন বলে সেই সংখ্যা বোঝাতে “দশমহাবিদ্যা” কথাটি বলা হয়ে থাকে।   

কেন মহাদেবকে দশমহাবিদ্যার দর্শন দিয়েছিলেন মাতা সতী ?

বৃহদ্ধর্ম পুরাণের কাহিনী অনুসারে জানা যায়, দেবাদিদেব শিব ও তাঁর স্ত্রী দাক্ষায়ণী সতীর মধ্যে একবার এক দাম্পত্য কলহই ছিল দশমহাবিদ্যার উৎসের মূল কারণ। কথিত আছে, সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি। তাই তিনি যখন বিরাট আড়ম্বরের সাথে যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিত শিব-সতীকে আমন্ত্রণ জানান নি। তখন বিনা আমন্ত্রণেই সতী পিতৃগৃহে যেতে চাইলে শিব বারণ করেন। কারণ, দেবাদিদেব জানতেন যে তার পরিণতি কি হতে পারে। এরপর সতী ক্রুদ্ধ হয়ে স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী রূপ ধারণ করেন। হঠাৎ এই মূর্তি দেখে পরমেশ্বর শিব ভীত হয়ে এড়িয়ে যেতে উদ্যত হলে সতী দশমহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে দশ দিক দিয়ে ঘিরে ফেলেন। মহাদেব কালীকে তাঁর পরিচয় ও সতীর ব্যাপারে জিজ্ঞাসা করলে কালী বলেছিলেন, তিনিই স্বয়ং সতী ও তিনি তাঁর নানা মূর্তির প্রকাশ ঘটিয়েছেন। এরপর শিব অনিচ্ছাকৃত ভাবে তাকে দক্ষযজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দান করেন। সতী তখন শিবকে বলেন, হে দেবদেব ! তুমি যদি না যাও তবে আমাকে অনুমতি দাও, আমি পিতাকে যথোচিত শিক্ষা দিতে তাঁর যজ্ঞ নষ্ট করতে সেখানে যাই। তারপর দেবীর অন্য সব মূর্তি অন্তর্হিত হলে সতী একাই অপূর্ব সাজসজ্জায় সজ্জিতা হয়ে সেই দিব্য রথে উঠে দক্ষালয়ের দিকে গমন করেছিলেন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের