চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেখে নিন আমের খোসার কিছু উপকারিতা

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালের একটি প্রধান ফল হল আম। আম কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। বাজারে সবেমাত্র কাঁচা আম বিক্রি হতে শুরু করেছে। তাহলে বোঝাই যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই পাকা আমে ভরে উঠবে ফলের বাজার। তবে আমরা সাধারণত আমের খোসা ফেলে আম খেয়ে থাকি, সে আম কাঁচা হোক কিংবা পাকা। কিন্তু জানেন কি, ফেলে দেওয়া আমের খোসা স্বাস্থ্যের জন্যে কতটা উপকারী? আমের এই খোসা নানা শরীরের রোগের হাত থেকে মুক্ত করে। কারণ আমের খোসায় থাকে, ম্যাঙ্গিফেরিন, একটি পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট, ফেনোলিক যৌগ, ক্যারোটিনয়েড ও বায়োঅ্যাকটিভ, রেসভেরাট্রল, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও আয়রনের মতন একাধিক যৌগি।

চলুন জেনে নেওয়া যাক আমের খোসা কোন কোন রোগের সমাধান করে:

১/ হার্টের জন্য আমের খোসা খুব উপকারী, কারণ আমের খোসায় রয়েছে ক্যারোটিনয়েড ও ফেনোলিক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। যা হৃদরোগ থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো শরীরের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে।

২/ একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আমের খোসায় ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েড থাকার জন্যে স্তন ক্যানসারের ঝুঁকি থাকেনা। এমনকি আমের খোসার মধ্যে ম্যাঙ্গিফেরিন থাকার কারণে, কোলন ক্যানসার হওয়ার ভয়ও থাকেনা।

৩/ আমের খোসায় ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরে গ্লুকোজের মাত্রার আকস্মিক বৃদ্ধি-রোধ করা যায়। এমনকি অগ্ন্যাশয়ের ক্ষতিও রোধ করা যায়।

৪/ এছাড়া আমের খোসায় পেকটিন থাকার কারণে শরীরের স্থূলতার ঝুঁকি কমায়। আমের খোসা খেলে ক্যালোরির সংখ্যা কমতে থাকে। কারণ আমের খোসায় থাকা পেকটিন ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে।

৫/ ত্বক ও চুলের জন্য খুব উপকারি আমের খোসা। কারণ আমের খোসায় থাকা ভিটামিন E ত্বক ও চুলের সুস্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া এটি ক্ষতিকারক ইউভি রশ্মির কারণে ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। এছাড়া আমের খোসা চুল বড় করতে সাহায্য করে।

৬/ আমের খোসায় অ্যান্টিমাইক্রোবিয়াল থাকার কারণে ইকোলি ও সালমোনেলার মতো ব্যাকটেরিয়া ও অ্যাসপারগিলাস নাইজারের মতো ছত্রাক প্রতিরোধে সহায়তা করে।

৭/ এছাড়া আমের খোসায় প্রিবায়োটিক অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়ায়।

তবে আমের খোসার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। এখানে একটি যৌগিক উরুশিওল থাকার কারণে মারাত্মক অ্যালার্জির সৃষ্টি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ