ভারতীয় রেলের প্রথম বাতানুকুল ট্রেনের কামরা

এই রেলপথের বিভিন্ন স্টেশনে বরফের টুকরো রাখা থাকতো। ট্রেনটি সেই স্টেশনে এলেই কামরার বিশেষ অংশে বরফ ফরে দেওয়া হতো সেসময়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কোন ট্রেনে প্রথম বাতানুকুল কামরা লাগানো হয়েছিল? এই প্রশ্ন অনেকের মনেই আসে। গুগল সার্চ করেও সঠিক উত্তর পাওয়া যায় না। উত্তর পাওয়া গেল ভারতীয় রেলের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে। সময়টা ১৯২৮ সাল, অর্থাৎ দেশ তখনও পরাধীন। অবিভক্ত ভারতে বোম্বে (বর্তমানে মুম্বই) থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত চলাচল শুরু করে ফ্রন্টিয়ার মেল। স্টিম ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে ট্রেনটি বোম্বে বন্দরে এসে পৌঁছনো ইংরেজ আধিকারিকদের পৌঁছে দিত দিল্লি, অমৃতসর, লাহোর হয়ে পেশোয়ার। কিন্তু ইংরেজদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাধারণ কামরায় যাতায়াত তো আর মানায় না। তাই একটি কামরা বাতানুকুল করার চিন্তাভাবনা শুরু হয়।

সালটা ১৯৩৪, রেলের একটি প্রথম শ্রেণীর কোচে ঠান্ডা করার জন্য আয়তাকার বরফের টুকরো ব্যবহার শুরু হয়। আয়তাকার ওই বরফের টুকরোগুলি ট্রেনের মেঝেতে তৈরি সিল করা আধারে রাখার ব্যবস্থা হয়। একটি ব্যাটারি-চালিত হাপরের সাহায্যে আধারগুলিতে ক্রমাগত বাতাসের প্রবাহ অব্যাহত রেখে বরফ ঠান্ডা রাখার ব্যবস্থা করে তৎকালীন রেল কর্তৃপক্ষ। এবং বরফের ঠান্ডা বাতাস কয়েকটি রন্ধ্রের মাধ্যমে ওই কামরায় ছাড়ার ব্যবস্থা করা হল। এটিই হল ভারতীয় রেলের প্রথম বাতানুকুল কামরা। যা জোড়া হয়েছিল বোম্বে-পেশোয়ারের মধ্যে চলাচলকারী ফ্রন্টিয়ার মেলে। এই রেলপথের বিভিন্ন স্টেশনে বরফের টুকরো রাখা থাকতো। ট্রেনটি সেই স্টেশনে এলেই কামরার বিশেষ অংশে বরফ ফরে দেওয়া হতো সেসময়। একেবারেই সাদামাটা প্রযুক্তি হলেও এর প্রভাব বেশ আরামদায়ক ছিল।

পরবর্তী সময় দেশ ভাগ হয়ে গেলে ফ্রন্টিয়ার মেলের যাত্রা সংক্ষিপ্ত হল পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত। নাম দেওয়া হল অমৃতসরের স্বর্ণমন্দিরের সঙ্গে তাল মিলিয়ে গোল্ডেন টেম্পল মেল। আজও ট্রেনটি চলাচল করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশন থেকে অমৃতসর পর্যন্ত। সম্প্রতি ট্রেনটি ৯৩ বছরের যাত্রা পূর্ণ করেছে। রেল সূত্রে জানা যাচ্ছে, ১৯২৮ সালে ফ্রন্টিয়ার মেল চলাচল করতো বোম্বের ব্যালার্ড পিয়ের স্টেশন থেকে দিল্লি, ভাটিন্ডা, ফিরোজপুর এবং লাহোর হয়ে পেশোয়ার পর্যন্ত। ১৯৩০ সাল থেকে ট্রেনটিকে সাহারানপুর, আম্বালা, অমৃতসর এবং লাহোরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার