জনসংযোগে বেরিয়ে এ কী কাণ্ড, ড্রেনে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি : জনসংযোগে বেরিয়ে একি কান্ড হল চুঁচুড়ার বিধায়কের সঙ্গে! শেষ পর্যন্ত ছুটলেন ডাক্তারের কাছে। জনসংযোগে বেরোনোর লক্ষ্যে ঘরের বাইরে পা রেখেছিলেন বিধায়ক অসিত কুমার। আচমকা পা হড়কে পড়ে গেলেন ড্রেনে। ব্যস অমনি পায়ে ধরল টান। যন্ত্রণায় ছটফট করতে করতে ছুটলেন চিকিৎসকের কাছে।

দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। কোনরকমে তাঁকে সামাল দেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মীরা। এরপর কিছুটা  জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে গিয়ে ব্যাথা আরও বাড়ে। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে বাধ্য হন তিনি।

তড়িঘড়ি ব্যান্ডেলে অর্থপেডিক সার্জেন সাগ্নিক মুখার্জির কাছে যান। এক্স রে করিয়ে জানা যায়, বাঁ পায়ে চিড় ধরেছে। এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

এই নিয়ে বিধায়ক জানান,অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায় ।দশটা জল চুরির কেস রয়েছে। দুটো পাম্প ধরেছি। মানুষ জড়ো হয়েছিল জলের অভিযোগ নিয়ে। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্লাব ভেঙে পরে যাই। চিকিৎসক বলেছেন চিড় ধরেছে।এক মাস বিশ্রামে থাকতে। কিন্তু নানা কর্মসূচি তো রয়েছে। বেরোতে তো হবেই।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩