এক রত্তিকে “শিক্ষা দিতে” হাত-পা বেঁধে কড়া রোদে ছাদে রেখে দিলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা রীতিমতো ফুঁসছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, একরত্তি শিশুকন্যাকে। হাত-পা দড়ি দিয়ে বাধা। চড়া রোদে ওই অবস্থায় সে ছাদে পড়ে রয়েছে।  কেউ সোশ্যাল মিডিয়া ওই ভিডিয়ো পোস্ট করে। ভিডিয়োটি দিল্লি পুলিশের নজরে পড়ে। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে  পুলিশ অনুমান করে ঘটনাটি কারওয়াল নগরের। দিল্লি পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে। কিন্তু এলাকাবাসী দিল্লি পুলিশকে এই ব্য়াপারে কোনও তথ্য দিতে পারেনি। কার্যত হতাশ হয়ে তারা ফিরে যায়। 

পরে তাদের সঙ্গে এক ব্যক্তি যোগাযোগ করে জানান, ভিডিয়োটি খাজুরি খস এলাকার এবং তিনি ওই এলাকার বাসিন্দার। কোন বাড়িতে এই ঘটনা ঘটেছে, দিল্লি পুলিশকে ওই ব্যক্তি সেটাও জানান। দিল্লি পুলিশ খাজুরি খস এলাকায় গিয়ে বাড়িটির হদিশ পায় এবং মহিলার সঙ্গে যোগাযোগ করে। অভিযোগের কথা স্বীকারও করে নিয়েছে শিশুকন্যার মা। কেন তিনি এই শাস্তি দিয়েছেন, সেটাও  ওই মহিলা পুলিশে জানিয়েছেন। মহিলার বয়ান অনুযায়ী, শিশুকন্যা স্কুলের দেওয়া হোমওয়ার্ক করতে অস্বীকার করে। বেশ কয়েকবার তাকে হোমওয়ার্ক করার কথা বলা হয়। কিন্তু মায়ের অনুরোধে সে সাড়া দিতে অস্বীকার করে। তাই, অবাধ্য মেয়েকে শিক্ষা দিতে মা দড়ি দিয়ে হাত-পা বেঁধে ছাদে ফেলে রাখার সিদ্ধান্ত নেন। মহিলা পুলিশকে জানিয়েছে, খুব বেশিক্ষণ শিশুটিকে সে ওই অবস্থায় রাখেনি। মাত্র পাঁচ থেকে সাত মিনিট।

আরও পডুন বিএম কন্টেনার অগ্নিকাণ্ডের ফেসবুক লাইভ করতে গিয়ে মৃত তরুণ

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা