আত্মসম্মান রক্ষার্থে রুদ্ররূপ নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অর্ধাঙ্গিনী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী সকলেই আদ্যাশক্তি মহামায়ার রূপ। তিনি কখনও যেমন শান্ত, ধীর- স্থির, কখনও বা তিনি ক্রোধোন্মত্ত ভয়ঙ্করী রণচণ্ডী। ভারতীয় আধ্যাত্মিক জগতের অন্যতম মাতৃমূর্তি যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সহধর্মিনী মা সারদাও পরমাপ্রকৃতি মাতৃকার এমন ভিন্ন রূপের ব্যতিক্রমী ছিলেন না। যেখানে তাঁর নাম উচ্চারণ করলেই মনে এক শান্ত, সহনশীলা ও দয়াময়ী মাতৃমূর্তি ভেসে ওঠে, সেখানে তিনি একবার আত্মরক্ষার প্রয়োজনে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন-যা’র প্রামাণ্য তথ্য ‘শ্রী শ্রী মায়ের কথা’ (The Gospel of the Holy Mother)-র মত রামকৃষ্ণ মিশনের প্রামাণ্য বইতে পাওয়া যায়।

প্রাপ্ত নানা তথ্যানুসারে, শ্রীরামকৃষ্ণ পরমহংসের মহাপ্রয়াণের পর মা সারদা কামারপুকুরে অত্যন্ত কষ্ট ও নিঃসঙ্গতার মধ্যে জীবনযাপন করছিলেন। সেই সময় ঠাকুরের এক ভক্ত হরিশ কুণ্ডু, মানসিক ভারসাম্য হারিয়ে বিকারগ্রস্ত অবস্থায় গ্রামে অবস্থান করছিল। একদিন সুযোগ বুঝে সে মা সারদার উপর কুনজর দেয় এবং অসৎ উদ্দেশ্যে তাঁর দিকে ধেয়ে আসে। প্রথমে ভীত হয়ে মা সারদা আত্মরক্ষার জন্য উঠোনে ধানের মরাইয়ের চারপাশে দৌড়াতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করেন যে পালিয়ে রক্ষা পাওয়া সম্ভব নয়। তখনই ঘটে তাঁর অভাবনীয় রূপান্তর। তিনি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রবল সাহস ও শক্তি নিয়ে হরিশকে প্রতিরোধ করেন। প্রচণ্ড শক্তিতে উন্মাদ হরিশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার বুকের ওপর হাঁটু দিয়ে চেপে বসে, সপাটে চড় মারেন ও তার জিভ টেনে ধরেন! তাঁর ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে হরিশের সম্বিত ফিরে এলে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীকালে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে জগজ্জননী মা সারদা নিজেই বলেছিলেন, ‘সেদিন আমার হাতের আঙুলগুলো লোহার সাঁড়াশির মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল জিভটা টেনেই ছিঁড়ে ফেলি। ওকে এমন চড় মেরেছিলাম যে ও গ্যাঁক গ্যাঁক করে হাঁপাতে লাগল।’ এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত আত্মরক্ষার দৃষ্টান্ত নয়, বরং নারীশক্তির এক গভীর প্রতীক। সাধারণত মা সারদাকে আমরা ক্ষমা, সহনশীলতা ও মমতার প্রতিমূর্তি হিসেবে জানি; কিন্তু প্রয়োজনে তিনি যে চণ্ডী বা রক্ষাকালীর ন্যায় প্রতিবাদী রূপ ধারণ করতে পারেন, এই ঘটনাই তারই মূর্ত  প্রমাণ।

এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর কোমলতা ও সহানুভূতি যেমন তার শক্তি, তেমনি আত্মসম্মান রক্ষার জন্য প্রয়োজনে দৃঢ় ও প্রতিবাদী হওয়াও একান্ত অপরিহার্য। অন্যায়ের সামনে নীরব থাকা নয়, বরং সঠিক সময়ে রুখে দাঁড়ানোই প্রকৃত সাহসিকতার পরিচয়। সার্বিকভাবে, মা সারদা দেবীর এই ঘটনা আমাদের শেখায়—মানবিকতা ও দয়ার পাশাপাশি আত্মরক্ষার শক্তিও জীবনের একটি অপরিহার্য অংশ। তাঁর জীবন তাই শুধু ভক্তির নয়, আত্মমর্যাদা ও সাহসেরও এক উজ্জ্বল আদর্শ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি