পশ্চিমঘাটের অনন্য সৌন্দর্য্যের ঠিকানা দিলাম আমরা, পুজোয় হারিয়ে যান আপনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশ বাতাসে পুজো পুজো গন্ধ। মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও ইতিউতি আকাশে দেখা দিচ্ছে পেঁজা তুলোর মত মেঘ। দক্ষিণে গড়িয়াহাট থেকে নিউমার্কেট, উত্তরে হাতিবাগান এখনই উপছে পড়ছে ভিড়ে। এবার মা আসছেন এবার বড় তাড়াতাড়ি, তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মেতে ওঠার তাগিদে মানুষ তড়িঘড়ি সারছেন পুজোর শপিং। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রার মতো শপিং অ্যাপগুলিতেও অর্ডারের ছড়াছড়ি। যারা ঘুরতে ভালবাসেন তারা হয়তো এই পুজোর ছুটিকেই কাজে লাগাবেন বলে ভাবছেন। তাঁরা দেখে চলেছেন ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট। আর ট্রেনের টিকিট যদি লোয়ার বার্থের হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আসলে পুজোর সময় অনেকেরই কোলাহল ভালো লাগে না। সারাবছর ইট কাঠ পাথরের জঙ্গল আর বসের চোখরাঙানি সহ্য করতে করতে কখনও কখনও সময় মনে হয় একটু কথা ঘুরে আসি। তাই অনেকেই চান পুজোর সময়টাকে কাজে লাগাতে। তাই যারা পুজো মানেই উত্তরাখণ্ড, হিমাচল বা কাশ্মীর বোঝেন তারা এবার বরং শরতের সৌন্দর্য্যের স্বাদ আস্বাদিত করুন পশ্চিমঘাট পর্বতের কোলে বসে। হাতে দিন পাঁচেক সময় নিয়ে ঘুরে আসুন চিকমাগালুর। কর্নাটকের এই স্থান খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি এখনও। তাই প্রকৃতি এখানে আপনাকে উজার করে দেবে, আর আপনি দু হাত পেতে শুধু গ্রহণ করবেন।

মুল্লায়নগিরি শৃঙ্গ চিকমাগালুর

চিকমাগালুরের অন্যতম আকর্ষণ মুল্লায়নগিরি শৃঙ্গ। যাদের হাঁটুর আর মনের জোর অক্ষয়, তাঁরা এই শৃঙ্গে হেঁটেই উঠতে পারবেন। চিকমাগালুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত মুল্লায়নগিরি। উচ্চতা ১,৯৫০ মিটার। যাদের ট্রেকিংয়ের শখ রয়েছে, কিন্তু শরীরের সমস্যা- তাঁদের স্বপ্ন পূরণ করাবে মুল্লায়নগিরি। মুল্লায়নগিরির উপরে দাঁড়িয়ে যে দৃশ্য আপনি দেখবেন, জানতেন তার কাছে কোটি টাকাও কিছুই নয়। প্রথম দিনের গন্তব্যে থাকুক মুল্লায়নগিরি জয়।

ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য

চিকমাগালুর গেলে দ্বিতীয় দিনে একবার ঢুঁ মারুন ভদ্রায়। বাঘ, লেপার্ড সহ বহু বন্যপ্রাণের দেখা পাবেন এই অরণ্যে। এছাড়া রয়েছে নানা প্রজাতির পাখি। এখানকার মূল আকর্ষণ মালাবার কাঠবিড়ালি। এ কাঠবিড়ালি কিন্তু আমাদের এখানকার কাঠবিড়ালির মতো নয়। বিশাল বিশাল কাঠবিড়ালি দেখতে দেখতে ঘুরে নিন গোটা অভয়ারণ্য। ভদ্রার পাশাপাশি ঘুরে নিতে পারেন কৃষ্ণা রাজেন্দ্র বোটানিক্যাল গার্ডেন।

হেব্বা জলপ্রপাত

পুজোর সময় গেলে দেখতে পাবেন জলপ্রপাতের অনন্য রূপ। সদ্য বর্ষা সমাপ্তিতে হেব্বা থাকবে পূর্ণযৌবনা। হেব্বা ঝরনার ধারে কাটুক বেশ খানিকটা সময়। চিকমাগালুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ৭০ কিলোমিটারের রাস্তা হেব্বা জলপ্রপাত। হেব্বার পাশাপাশি ঘুরে দেখতে পারেন ঝারি জলপ্রপাতও। কী যে অপূর্ব! একটি জলপ্রপাত, তার থেকে তৈরি হয়েছে অসংখ্য জলাশয়। তৃতীয় দিন কাটুক হেব্বা, ঝারিদের মতো অনন্য যৌবনাদের দেখে।

হীরেকোলালে হ্রদে

চতুর্থ দিন বরং ঘুরে আসুন হীরেকোলালে হ্রদের দিক থেকে। পশ্চিমঘাট পর্বতমালার কোলে এক রত্নভাণ্ডার এই হ্রদ। চিকমাগালুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই হ্রদের পাড়ে বসে উপভোগ করুন পড়ন্ত বেলার সূর্যকে। চিকমাগালুরের সূর্যাস্ত একবার দেখলেই মনে হবে বারবার দেখি।

কফির বাগান ও মিউজিয়াম

চিকমাগালুরের কফি বিখ্যাত। পঞ্চম দিন ঘুরে দেখে নিন কফির বাগান। চিকমাগালুর কফি এবং কফির বাগান, দু’টো মনে রাখার মতো। এছাড়া ঘুরে দেখুন কফির মিউজিয়াম। কী ভাবে কফির বীজ সংগ্রহ করা হয়, রোস্ট করা হয় এবং সেখান থেকে কী ভাবে অনন্য স্বাদের কফি তৈরি করা হয়, সবই দেখতে পারবেন এখানে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে