সে কী কাণ্ড! সঙ্গীতশিল্পীর ৫ জন স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা, ভিডিও নিয়ে হৈচৈ

ওই সঙ্গীতশিল্পীর ৫ জন স্ত্রী- যাদের নাম, অ্যাশলেগ, বনি বি, কে মেরি, জাইলিন ভিলা এবং আইয়ানলা কালিফা গ্যালেটি। ভিডিও অনুযায়ী, সকলকেই আনন্দে তাঁদের অনাগত সন্তানের জন্যে উদযাপন করতে দেখা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: একই সঙ্গে দুটি বিয়ে, আবার দুটি বউই প্রেগনেন্ট, বিষয়টি চোখ সওয়া। কারণ ভারতেই এক ইন্টারনেট প্রভাবশালীর দুটি বউ এবং তাঁরা কিছুদিন আগেই একসঙ্গে মা হলেন। দুই সতীনের মধ্যে কোনও ঝগড়া, অশান্তি তো নেই, বরং বন্ধুর সতীন হয়েই দিব্য সংসার করছেন তাঁরা। বিষয়টি নিয়ে কম কটাক্ষ হয়নি। কিন্তু তাতে কখনই প্রতিক্রিয়া জানাননি প্রভাবশালী আরমান। কিন্তু এবার সবকিছু ছাপিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। যার পাঁচটি বউ, আর তাঁরা সবাই একসঙ্গেই অন্তঃসত্ত্বা। কী অবাক হচ্ছেন তো! না গল্প নয়, একেবারে সঠিক খবর।

আর ওই ব্যক্তি একজন স্বনামধন্য মার্কিন গায়ক, যার নাম জেডি উইল। ২৯ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর ৫ টি স্ত্রী এবং বর্তমানে সবাই অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি সকলকে একসঙ্গে নিয়েই তাঁদের সাধের আয়োজন করেছিলেন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে টিকটকে। ১৪ জানুয়ারী তিনি তাঁর রানিদের জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। কী, রূপকথার গল্প মনে হচ্ছে না। স্বাভাবিকভাবেই রাজা কাহিনীতে এমন গল্প শোনা যেত। যাঁদের একাধিক রানি থাকতেন। কিন্তু কলি যুগে দাঁড়িয়েও এমন ঘটনা ঘটছে। ওই সঙ্গীতশিল্পীর ৫ জন স্ত্রী- যাদের নাম, অ্যাশলেগ, বনি বি, কে মেরি, জাইলিন ভিলা এবং আইয়ানলা কালিফা গ্যালেটি। ভিডিও অনুযায়ী, সকলকেই আনন্দে তাঁদের অনাগত সন্তানের জন্যে উদযাপন করতে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Lizzy Ashliegh (@lizzyashmusic)

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “আমাদের সুন্দর পরিবার দেখুন! আমরা আমাদের শিশুর বাবাকে ভালোবাসি! আমরা আমাদের শিশুদের জীবন নষ্ট করব না! আমাদের পরিবার এটি মেনে নিয়েছে!” বেবি শাওয়ারের ভিডিওতে দেখা যাচ্ছে যে 5 জন মাকেই নাচতে এবং একসঙ্গে খেতে দেখা গিয়েছে। তারা সবাই মজায় ছিলেন। আর সব স্ত্রীকে আনন্দ দিচ্ছিলেন তাঁদের একমাত্র স্বামী। যাইহোক, ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হতেই অনেকে কু মন্তব্য করেছেন। একজন টিকটক ব্যবহারকারী লিখেছেন, “এটি বিব্রতকর, মিথ্যা বলা যাবে না।” অনেকেই বিষয়টি মিথ্যে বলে দাবি করেছেন।

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের