আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালো প্লাস্টিকের বাসনে খাবার খাচ্ছেন ? আজ থেকেই সাবধান হন…

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে গাঢ় রংয়ের পাত্রে খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে। কেননা এই রং খাবার সাজিয়ে দিলে পরিবেশন করলে রঙ আরও ফুটে ওঠে। খাবারের সৌন্দর্য আরও বাড়ে। রেঁস্তেরা বা ক্যাফেতে গেলে কালো প্লাস্টিকের বাহারি থালা-বাটি ও ট্রেতে খাবার পরিবেশন করা হয়ে থাকে। ? বাড়িতেও অনেকে কালো রংয়ের প্লাস্টিকে খাবার রেখে থাকেন। ইদানীং গেরস্তের রান্নাঘরেও চল হয়েছে কালো প্লাস্টিকের থালা-বাটি এবং রান্নার সরঞ্জাম ব্যবহারের। নিজের অজান্তেই ভুল করছেন তো ? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, এতে অজান্তেই শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। তবে আগে থেকেই সতর্ক হন।

আমেরিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘টক্সিক ফ্রি ফিউচার’ এবং আমস্টারডামের পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ভ্রেইয়া ইউনিভার্সিটাইট-এর বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন কালো প্লাস্টিকের বাসন অধিকাংশ ক্ষেত্রেই তৈরি হয় এক ধরনের অগ্নি নিরোধক রাসায়নিক দিয়ে। সাধারণত ওই রাসায়নিক ব্যবহার করা হয় টিভি, কম্পিউটার বা বিদ্যুতের তারের বাইরের আবরণ তৈরি করার জন্য। অগ্নি নিরোধক হওয়ায় মূলত বৈদ্যুতিন শিল্পেই ওই রাসায়নিকের ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু পরে ফেলে দেওয়া, বিদ্যুতের তার, টিভি-কম্পিউটারের বহিরাবরণকে প্রক্রিয়াজাত করে সেগুলি পুনর্ব্যবহারও করা হয়। তা দিয়েই তৈরি হয় কালো প্লাস্টিকের কাপ, ডিশ, থালা, বাটি, ট্রে, হাতা, খুন্তি, খাবারের কন্টেনারের মতো জিনিসপত্র।

এমনকি, কালো প্লাস্টিকের খেলনাতেও ওই রাসায়নিক ব্যবহার করা হয় বলে জানাচ্ছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিদার স্টেপলটন। যাতে থাকা বিষাক্ত রাসায়নিক, ক্যানসারের কারণ হতে পারে, এমনকি, শরীরে হরমোনের ভারসাম্যও নষ্ট করতে পারে। কালো প্লাস্টিকে তৈরি ২০৩ রকমের গেরস্তালির জিনিসপত্র পরীক্ষা করে দেখা গিয়েছে, তার ৮৫ শতাংশই তৈরি হয়েছে ওই অগ্নি নিরোধক রাসায়নিক পুনর্ব্যবহার করে। তাই সতর্ক হন।

শীতের রাতে ‘গরম শব্দের’ সন্ধান দেবে এই বইগুলো

বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে কিংবা রেস্তেঁরায় এইসমস্ত জিনিসে পরিবেশন করা খাবার না খাওয়াই ভাল। বরং এর পরিবর্তে স্টিলের বাসন, তামার তৈরি পাত্র, লোহার পাত্র, কাঁচের পাত্রেও খেতে পারেন।

আরও পড়ুন : শীতের সন্ধ্যেয় বাইকে লম্বা সফরে বেরোচ্ছেন ? সাবধান ওত পেতে আছে…কি করবেন জানুন

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ