আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ি থেকে নেমে রাস্তাতেই পা ছড়িয়ে বসে IAS, ভাইরাল হল ছবি

নিজস্ব প্রতিনিধি: লালবাতি লাগানো গাড়ি পাশেই দাঁড় করানো, আর মাটিতে পা ছড়িয়ে বসে এক বৃদ্ধের সঙ্গে হাসিমুখে কথা বলছেন এক ব্যক্তি। এমনই তিনটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হল। কারণ মাটিতে বসে থাকা ওই ব্যক্তি একজন দুঁদে আইএএস অফিসার। ওই আইএএস অফিসারের নাম রমেশ ঘোলাপ, সম্প্রতি তিনি একটি কাজে যাওয়ার পথে ওই বৃদ্ধকে রাস্তার পাশে মাটিতে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন। এরপর ওই বৃদ্ধের পাশে মাটিতেই পা ছড়িয়ে বসে গল্প জুড়ে দেন। তাঁর পরিবার ও এলাকার খোঁজখবর নেন। পরে এই ঘটনার তিনটি ছবি তিনি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে লেখেন, মাটিতেই আমাদের শিকড় অনেক মজবুত, বরং মার্বেলে পা পিছলে যাওয়ার সম্ভবনা থাকে।

আইএএস আধিকারিকের এই সরলতা মুগ্ধ করেছে নেটিজেনদের। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ওই অফিসার মাটিতেই পা ছড়িয়ে বসে খোসমেজাজে গল্প জুড়েছেন। আর লালবাতি লাগানো গাড়িতে বসে রয়েছেন তাঁর দেহরক্ষীরা। একটি ছবিতে দেখা যাচ্ছে, বৃদ্ধের হাত ধরে রীতিমতো হো হো করে হাসছেন ওই অফিসার। রমেশ ঘোলাপ নামে ওই আইএএস অফিসার বর্তমানে ঝাড়খণ্ডে কর্মরত। তিনি গ্রামীণ স্বাস্থ্য মিশনের ডিরেক্টর পদে রয়েছেন। তিনি ২০১২ ব্যাচের আইএএস, তাঁর আদি বাড়ি মহারাষ্ট্রে। তাঁর শেয়ার করা ছবিগুলি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। অনেকেই ওই অফিসারের ঢালাও প্রশংসা করেছেন। কেউ কেউ আবার অন্যদেরও এটা দেখে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

ভোট পরবর্তী ডুয়ার্সে পর্যটকের ঢল, সবুজ জঙ্গলে গজরাজের উঁকি বাড়াচ্ছে রোমাঞ্চ

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ