দুর্গাপুজো কোন রাশির কেমন কাটবে, জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো এসে গিয়েছে। দেখে নিন এবার দুর্গাপুজো কার কেমন কাটবে।

মেষ রাশি

মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। চলতি বছর পুজোয় মেষ রাশির জাতক জাতিকাদের ছোটখাটো ভ্রমণ যোগ রয়েছে। সর্দি কাশির সমস্যায় ভুগবে। কারও থেকে টাকা পাওনা থাকলে তা মিলবে। তবে হ্যাঁ, মা বা মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আসতে পারে। প্রেমেরে সম্পর্কে জড়াতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে মতবিরোধ। পুজো বা পুজো পরবর্তী সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন, বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। কখনও লাল রঙে চটি বা জুতো পরবেন না। দক্ষিণাকালীকার পুজো করা অত্যন্ত শুভ মেষ রাশির জাতক জাতিকার জন্য।

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি শুক্র। পুজোর মধ্যে ধনপ্রাপ্তি, আত্মীয় স্বজনের মধ্যে মতভেদ। কোনও পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। বিশ্বাসের যোগ্য নয় এমন ব্যক্তিকে বিশ্বাস করলে ঠকতে হবে। বৃষ রাশির জাতকদের জন্য অষ্টমীর পর ভ্রমণের যাত্রা শুভ। জীবনসঙ্গীর জন্য ভাল সময়। অনেক সময় না বুঝে শত্রুর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। তাই বুঝে বন্ধুত্ব করুন। আর্থিক দিক থেকে বিশেষ সমস্যা হবে না। মন্দিরে গিয়ে কর্পূর দহন করলে বৃষ রাশির জাতক-জাতিকারা ভাল থাকবেন।

মিথুন রাশি

মিথুনের অধিপতি বুধ। দুর্গাপুজো ভাল মন্দ মিশিয়ে যাবে। আর্থিক ভীতি আসতে পারে। বিনিয়োগ থেকে দূরে থাকুন। জলে বিপদের সম্ভাবনা হয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি। যারা রাজনীতি করেন তাঁদের সুনাম বাড়বে। হালকা সর্দি কাশির সমস্যা আসতে পারে। নতুন যানবাহন কেনার ইঙ্গিত রয়েছে। হাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা। মিথুন রাশির জাতক-জাতিকারা ত্রিপুরা দেবীর পুজো ও গণেশ পুজো করলে জীবনে ইতিবাচকতা আসবে।

কর্কট রাশি

দাম্পত্যে টুকটাক মনোমালিন্য। প্রেমের সম্পর্কে সামান্য তিক্ততা আসবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময় নয়। দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান। চুক্তিভিত্তিক কর্মীদের লাভ হবে। সঞ্চয় কম হবে। গলার কোনও সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকাদের বিদেশি সংস্থা থেকে চাকরির অফার আসার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কাঁচের পাত্র ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর দুধ না খাওয়াই ভাল।

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি রবি। শৌখিন উপহার পেতে পারেন। আটকে থাকা ওর্থ উদ্ধার। ব্যবসা আশানুরূপ না হতে পারে। সৃজনশীলতার সঙ্গে যুক্তদের সুনাম আসবে। লটারি, শেয়ার থেকে ওর্থ আসতে পারে। ধর্মীয় কর্মে মনোনিবেরশ। বাইরের খাবার কম খান, ঝুঁকিবহুল কাজ এড়িয়ে যান আগামী ২৮ দিন। ভ্রাতৃবিরোধ বাড়বে। সপরিবারের ভ্রমণের সম্ভাবনা। তাম্রপাত্রে সূর্যার্ঘ্য দেওয়া সিংহ রাশির জন্য ভাল। বাড়ির গেট পূর্ব দিকে হওয়া ভাল।

কন্যা রাশি

দুর্গাপুজোয় ভ্রমণে বাধা। খণিজ দ্রব্য, বা ইলেকট্রিক ইকুইপমেন্টের ব্যবসা যারা করছে তাঁদের জন্য লাভজনক। শৌখিন জিনিস ক্রয় হবে। যৌথ ব্যবসার ক্ষেত্রে শুভ সময় নয়। পার্টনারের থেকে প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মাঝেমধ্যে মতভেদ, ভাল বন্ধুর সান্নিধ্য আসবে। মায়ের সঙ্গে ভাল সময় কাটবে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বাকসংযম থাকুক। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যহানি। সুযোগ সন্ধানী ব্যক্তির প্রবেশ জীবনে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয়। গুরুপাক দ্রব্য খেয়ে হজমের সমস্যা। কন্যা রাশির জাতক-জাতিকারা বাম দিকে যে গণেশের শুঁড় বাঁকা তাঁর পুজো করতে পারে। ঘরে সবুজ গাছ থাকুক।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের অধিপতি শুক্র। দুর্গাপুজোর সময় কর্মচ্যূতির যোগ রয়েছে। প্রাপ্তিক্ষেত্রে বাধা। আমদানি রফতানি ব্যবসা যারা করেন তারা লাভবান হবেন। ছোট ভ্রমণ হতে পারে। ব্যবসায়িক ঋণ থেকে সাবধান। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। আইনি সমস্যা আসতে পারে। লটারি থেকে টাকা আসবে। চর্ম রোগের সমস্যা, হাড়ের সমস্যা বাড়বে। তুলা রাশির জাতক-জাতিকাদের ভাই বোনেরা এই সময় সাহায্য করবে। এই সময় চণ্ডী পাঠ করুন, চণ্ডী পাঠ শুনুন। শিবের আরাধনা করুন। সাদা বস্ত্র দান করুন। সুগন্ধী দ্রব্য ব্যবহার করবেন না।

বৃশ্চিক রাশি

মানসিক উদ্বেগ বাড়বে। সর্দি কাশির সমস্যা বাড়বে। গুরুজনদের সঙ্গে মতবিরোধ। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। কিডনি সংক্রান্ত সমস্যা আসতে পারে। নতুন প্রেমের সম্পর্ক আসছে। সেভিংস খরচা হবে। ইলেকট্রনিক্স জিনিসের ব্যবসা করা ভাল। সংক্রামক রোগ বাড়তে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই পুজোয় বসে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। সেটা ফলপ্রসূ হবে পুজোর পর। সন্তান নিয়ে উদ্বিগ্নতা থাকবে। মাদকের নেশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তামার পাত্রে জল খাওয়া ভাল। তুলসী, গোলমরিচ আর গুড় একসঙ্গে জলে প্রবাহিত করতে পারে।  কারও দান গ্রহণ না করাই ভাল।

ধনু রাশি

স্নায়ু পীড়ায় কষ্ট পেতে পারে। প্রতিবেশী সমস্যাজনক হতে পারে। সাংসারিক ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। ব্যবসায় লাভ বাড়বে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ধনু রাশির সতর্কতার প্রয়োজন। বিপক্ষের লোক সপক্ষে আসবে। সন্তানের উন্নতি হবে। গুরুজনদের সঙ্গে তুচ্ছ কারণে সমস্যা হবে। নতুন কোনও চাকরিতে আগামী ২৮ দিন যোগ দেবেন না। দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি। পাঁচমুখী রুদ্রাক্ষ পরুন, হেড়ম্ব গণেশের পুজো করুন। পাঁচমুখী শিবলিঙ্গের পুজো করাও ভাল।

মকর রাশি

মকরের অধিপতি শনি। জ্ঞাতি শত্রুতা বাড়বে। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয় হবে। পুরনো অসুখ মাথাচাড়া দেবে। অজানা ব্যক্তির থেকে সাহায্য লাভ। বন্ধুর উপদেশ রক্ষা করবে আপনাকে। দ্বিধা ত্যাগ করুন। অসতর্কতায় আর্থিক হানি। গুরুজনের স্বাস্থ্যহানি হতে পারেন। বাক সংযম থাকুক। বাড়িতে কালো পোষ্য থাকলে তাকে উচ্ছিষ্ট খাবার দেবেন না। হনুমান পুজো করুন। সরষের তেল মাখুন। দক্ষিণা কালিকার ধ্যান মন্ত্র জপ করুন।

কুম্ভ রাশি

ধর্মমূলক বিষয়ে আকর্ষণ। ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সন্তান প্রাপ্তির সুখবর আসতে পারে। বিবাহের সুসংযোগ আসতে পারে। ভ্রমণ হতে চলেছে। প্রিয়জনের সঙ্গে মতভেদ। একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তি। অংশীদারীর ব্যবসায় সুসম্পর্ক নষ্ট। জমি জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান। প্রলোভন এড়িয়ে যান। জনহিতকর কাজে অর্থব্যয়। ন্যায্য প্রাপ্তির ইঙ্গিত। কুম্ভ রাশির জাতক জাতিকারা রাজনৈতিকভাবে সফল হবেন।

মীন রাশি

বিকল্প আয়ের সুযোগ আসবে। দেরী হলেও জীবনে প্রাপ্তি আসবে। ধার্মিক বিষয়ে মতি আসবে। বিষাক্ত দংশন থাকবে, আগামী ২৮ দিন সাবধানে থাকুন। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে।

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?