ঘুরতে যাবেন? ৫-৪-৩-২-১ মেথডে ব্যাগ গোছান, মুশকিল আসান দু মিনিটেই..

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই বাক্স প্যাটরা গুছিয়ে এক ঝলক পৃথিবী দেখতে পাড়ি দেওয়া। ভ্রমণের উপযুক্ত সময় যাকে বলে। অনেকেই ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন। ঘোরার প্ল্যান হতেই কেনাকাটা সব করে ফেলছেন। কিন্তু মুশকিলে পড়ছেন ব্যাগ গোছাতে গিয়ে। সত্যিই কোথাও বেড়াতে গেলে ব্যাগ গোছানো নিয়ে সমস্যায় পড়তে হয়। এত এত পোশাক আর জিনিসপত্র, কোনটা নেব আর কীভাবেই বা রাখবো এই নিয়ে ভোগান্তির আর শেষ নেই। তবে আর চিন্তা নেই। আপনার জন্য রইল সহজ টিপস। শুধু কয়েকটা শব্দ মাথার মধ্যে রাখতে হবে। আর তা হল, ৫-৪-৩-২-১। ব্যস এতেই লুকিয়ে রয়েছে সমাধান। জেনে নিন কি করবেন ?  

৫-৪-৩-২-১ মেথড হল মূলত একটি প্যাকিং টেকনিক। এই টেকনিকে জামাকাপড় প্যাকিং করলে আর কোন চিন্তা থাকবে না। আপনি ট্যুরে যেসব প্রয়োজনীয় জামাকাপড় ও জিনিসপত্র নিয়ে যেতে চান তা আগে থেকে এক জায়গায় সরিয়ে রাখুন। মাথায় রাখবেন যে জিনিসগুলো আপনার প্রয়োজন একমাত্র সেগুলোই প্যাকিংয়ের জন্য সরিয়ে রাখুন। অযথা ব্যাগ বোঝাই করবেন না।

এই টেকনিক বাতলে দিয়েছেন ট্রাভেল ভ্লগার জেনেভা ভ্যান্ডারজিল। কাজের জন্য বছরে প্রায় ১৫০ দিন বাড়ির বাইরে থাকতে হয় জেনেভাকে। তবে এত কিছুর মধ্যেও নিজের ফ্যাশন স্টাইলকে অবহেলা করেন না তিনি। বরং এত দিনের ভ্রমণ অভিজ্ঞতা থেকে তিনি মহিলাদের জন্য তৈরি করেছেন অনন্য একটি প্যাকিং মেথড। যেখানে প্রয়োজন আর স্টাইল—ই প্রাধান্য পাবে।

৫ টি টপস : এই প্যাকেজিং এর মধ্যে রয়েছে একটি সাদা টি-শার্ট, একটি কালো টি-শার্ট, একটি গোলাপি টপস, একটি ব্লেজার ও একটি ডেনিম জ্যাকেট।

৪ টি বটমস : এই প্যাকিং এর মধ্যে রয়েছে দুটো জিনস, একটি কালো ট্রাউজার, একটি স্কার্ট।

৩ জোড়া জুতো : এই জুতো গুলোর মধ্যে হল এক জোড়া স্নিকার্স, এক জোড়া হিলস ও এক জোড়া স্যান্ডেল।

২ টি ড্রেস : এর মধ্যে রয়েছে একটি ফ্লোরাল ড্রেস ও একটি জাম্পার।

১ সেট অ্যাক্সেসরি : এর মধ্যে আপনি রাখতে পারেন প্রয়োজনীয় সব জিনিসপত্র যেমন ক্লাচ, জুয়েলারি ব্যাগ, সানগ্লাস সহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র।

এই নিয়ে জেনেভা জানান ৫-৪-৩-২-১ মেথড আমার বিশেষ পছন্দ। কেননা এটি মনে রাখা যে রকম সহজ, তেমনই যেকোনো সময়ে চাইলেই সম্পূর্ণ নতুন একটা আউটফিট পরা যায়। এছাড়াও ঘুরতে যাওয়ার আগে ওভারপ্যাকিং নিয়ে কোন চিন্তাও থাকে না। সকালে যদি ব্লেজারের সঙ্গে জিনস পরি, তবে রাতে জিনসের সঙ্গে জ্যাকেট বা টপস। এভাবে মিশিয়ে আলাদা আলাদা আউটফিট পাওয়া যায়।’

আরও পড়ুন : বিয়েতে কোন বেনারসি সেরা ! রাশি অনুযায়ী জানা আছে তো ?

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ