একেই বলে বন্ধুত্ব, ছেলের নাম মেসি রাখতে চাই নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে আর্জেন্টিনা আর ব্রাজিলের শত্রুতা আর লড়াইয়ের কথা সবার জানা। দেশের জার্সি গায়ে নামলে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু মাঠের বাইরে দারুণ সখ্যতা ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের মধ্যে। বার্সিলোনা ছেড়ে আর্জেন্টাইন অধিনায়কের পিএসজিতে যাওয়ার পিছনেও বিশেষ ভূমিকা ছিল ব্রাজিলের তারকা ফুটবলারের। মেসির প্রতি নেইমারের ভালবাসা আর ভক্তি কতটা তার প্রমাণ পাওয়া গেল ফের। নিজের ছেলের নাম বন্ধু মেসির নামে রাখবেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্রাজিলিয় তারকা ফুটবলার।

সম্প্রতি নেইমার ঘোষণা করতে চলেছেন, সন্তানের বাবা হতে চলেছেন। আর তার পরেই ব্রাজিলের তারকা ফুটবলারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি সুখবর জানিয়ে ইনস্টাগ্রাম লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’ সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে নেইমারের কাছে মজা করেই জানতে চাওয়া হয়েছিল, ‘যদি পুত্র সন্তান হয় তাহলে তার নাম কী রাখবেন?’ কোনও চিন্তাভাবনা না করে নেইমার সটান জবাব দিয়েছিলেন, ‘মেসি’।

আর্জেন্টিনার তারকা ফুটবলারের সঙ্গে ব্রাজিলিয় তারকা ফুটবলারের বন্ধুত্বের সূচনা ২০১৩ সালে। সে বছরই স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন  নেইমার জুনিয়র। ক্রমশই বন্ধুত্ব বেড়েছে। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। তাতেও বন্ধুত্বে ভাঁটা পড়েনি।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন