রেগে গিয়ে স্বয়ং বিষ্ণুকেই অভিশাপ দিয়ে বসেন নারদ..সেই অভিশাপেই জন্ম হনুমানের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বজরংবলীর পুজো করলে তাঁর বিশেষ কৃপাদৃষ্টি পড়ে ভক্তের উপর। সংকটমোচনের কৃপায় ব্যক্তি জীবন থেকে দূর হয় বাধা-বিপত্তি। ধর্মীয় বিশ্বাস বজরংবলীর উপাসনা এবং মঙ্গলবার উপবাস করলে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে। ভক্তের জীবন থেকে হনুমানজী সকল সংকট দূর করে বলে তাঁর অপর নাম সংকটমোচন। কোন অশুভ শক্তি ছুঁতে পারে না ব্যক্তিকে।

বজরংবলীর অতি প্রিয় জিনিসের তালিকায় রয়েছে,সিঁদুর, জুঁই তেল, লাল ফুল, ছোলা এবং লাড্ডু ইত্যাদি এবং এই সবই তাঁর পুজোয় নিবেদন করা হয়। তবে এর পাশাপাশি পানও পছন্দ করেন তিনি। পানকে তাম্বুলও বলা হয়। মনে করা হয়,পান নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন তিনি। হনুমানের জন্ম নিয়ে পুরাণে অনেকগুলি কাহিনি পাওয়া যায়। তার মধ্যে কয়েকটি গল্প এখানে তুলে ধরা হল। আজ তবে জেনে নিন কীভাবে জন্ম হল হনুমানের? কে তাঁর বাবা ?

বানর জীবনের শাপমুক্তি : একটি কাহিনি অনুযায়ী বানর হিসেবে জন্ম নেন হনুমান। তাঁর মা অঞ্জনি ছিলেন এক কিন্নরী, যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান। তবে অঞ্জনি এই আশীর্বাদও পেয়েছিলেন যে তাঁর গর্ভে কোনও পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন।

বিষ্ণু পুরান ও নারদ পুরাণ : এই পুরান অনুযায়ী একবার এক সুন্দরী রাজকন্যাকে দেখে মুগ্ধ হন নারদ। তিনি নারায়ণের কাছে তাঁকে বিষ্ণুমুখী করে দেওয়ার আবেদন জানান। নারদ নারায়নকে বলেন এমন রূপ তাঁকে দেওয়া হোক যাতে দেখামাত্রই রাজকন্যের তাঁকে ভালবেসে ফেলে ও ওই রাজকন্যা স্বয়ম্বরে তাঁর গলায় বরমাল্য দেন।

কিন্তু নারায়ণ মজা করে তাঁর মুখ বানরের মতো করে দেন। নিজের প্রতিচ্ছবি না দেখেই স্বয়ম্বর অনুষ্ঠানে উপস্থিত হন নারদ। বানরমুখী তাঁকে দেখে সবাই হাসাহাসি করেন। তখন ফিরে গিয়ে ক্র‌ুদ্ধ নারদ বিষ্ণুকে বলেন যে একদিন তাঁকে এক হনুমানের ওপরে নির্ভর করতে হবে। তাঁর সাহায্য ছাড়া স্বয়ং নারায়ন কিছুই করতে পারবে না।

আরও পড়ুন : মঙ্গলবার ঘুম থেকে উঠে সবার আগে এই কাজ করলে তুষ্ট হবেন সংকটমোচন

রামের ভাই হল হনুমান : মহারাজ দশরথ যখন পুত্রেষ্টি যজ্ঞ করেন, সেই সময় যে চরু তিনি তাঁর তিন রানিকে খেতে দিয়েছিলেন, সেখান থেকে একটা ভাগ গরুড় নিয়ে যান। অঞ্জনি যেখানে বসে পুত্রের কামনায় ধ্যান করছিলেন, সেখানে সেই চরু পড়ে যায়।ওই চরু ভগবান শিবের প্রসাদ ভেবে মুখে তুলে নেন অঞ্জনি। এরপরই হনুমানের জন্ম দেন অঞ্জনি। সেই হিসেবে দেখতে গেলে রাম, লক্ষ্মণের আপন ভাই হলেন হনুমান।

আরও পড়ুন : সুখবর, হনুমানজির আশীর্বাদে নতুন বছরে কপাল খুলবে এই তিন রাশির

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…