অতিমারীর ধাক্কা সামলানোই বিশ্ব পর্যটন দিবসে রাজ্য়ের লক্ষ্য়

প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (UN-WTO) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (UN-WTO) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। মূলত, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই লক্ষ্য়ে এই দিনটি পালিত হয়। তবে বর্তমানে পর্যটন ব্য়বসা একেবারে তলানিতে এসে ঠেকেছে। কারণ করোনা সংক্রমণের জেরে বিগত দুই বছর বিশ্বজুডে়ই অতিমারী পরিস্থিতি চলছে। ফলে দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে হয়েছে মানুষকে। এই বছর সংক্রমণের হার নিম্নমুখী, তাই পর্যটন ব্য়বসায়ীদের আশা শীতের মরশুমে ভালোই ব্য়বসা হবে।

দার্জিলিং

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। ফলে আশার মধ্য়েও নিরাশা গ্রাস করছে পর্যটন শিল্পে। করোনার ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে পর্যটনে। কারণ গৃহবন্দি মানুষ বিগত দুই বছরে কোথাও বেরোতে পারেননি। তাই পরিবহন থেকে শুরু করে হোটেলগুলি, গাইড থেকে শুরু করে কুলি পর্যন্ত চরম সমস্য়ার মুখে দাঁড়িয়ে। এখন ভারতে জোর কদমে এগোচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলের প্রায় টিকাকরণ শেষ। তাই এই উৎসবের মরশুমে পর্যটকদের ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটাই কমবে। ফলে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছেন ব্য়বসায়ীরা।

বিষ্ণুপুর, বাঁকুড়া

ভারতে পর্যটনের বিপুল সম্ভাবনা। কিন্তু সরকারি উদ্য়োগের অভাবে অনেক জায়গাতেই গড়ে ওঠেনি পর্যটনের পরিকাঠামো। যদিও বিগত কয়েক বছরে পর্যটনে নজর দিয়েছে কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্য় সরকারগুলি। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে লুকোনো পর্যটনকেন্দ্র খুঁজে বার করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই লকডাউনের মধ্য়েই। পাশাপাশি গড়ে তোলা হয়েছে পর্যটকদের সুযোগ-সুবিধার প্রয়োজনীয় পরিকাঠামো। যেমন হোটেল ও রিসর্ট, যেখানে সেটা সম্ভব নয়, সেথানে হোম-স্টে তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের পর্যটন ব্য়বসায় টেনে নিয়ে আসার উদ্য়োগ নেওয়া হয়েছে। কালিম্পং থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে সুন্দরবন সর্বত্রই পর্যটন পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি এবারের বিশ্ব পর্যটন দিবসে একটি নতুন অ্য়াপ প্রকাশ করল রাজ্য়ের পর্যটন দফতর।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের