১৯০তম বছরে পা দিল বিশ্বের সবচেয়ে প্রবীণ কচ্ছপ জোনাথন

গুটি গুটি পায়ে ১৯০ বছর ছুঁয়ে ডাবল সেঞ্চুরি করার পথে এগিয়ে চলেছে জোনাথন (world’s oldest land animal Tortoise Jonathan)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুটি গুটি পায়ে ১৯০ বছর ছুঁয়ে ডাবল সেঞ্চুরি করার পথে এগিয়ে চলেছে জোনাথন (world’s oldest land animal Tortoise Jonathan)। বিশ্বের সবচেয়ে প্রবীণ এই কচ্ছপের জন্ম ১৮৩২ সালে। বর্তমানে তার আবাসস্থল সেন্ট হেলেনা দ্বীপ। কিন্তু ১৯০ বছরে (190th birthday) পা দিলে কী হবে, বর্ষীয়াণ এই কাছিম সঙ্গিনীদের সঙ্গে বহাল তবিয়তে আছে।

প্রসঙ্গত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত ভূমিপ্রাণির খেতাব পেয়েছিল জোনাথন দ্য স্যেচেলেস। ১৮৩২ সালে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ স্যেচেলেসে তার জন্ম। জন্মের প্রায় অর্ধশতাব্দী পর সেন্ট হেলেনা দ্বীপে যায় প্রাণিটি। ১৮৮২ সাল থেকে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপে বসবাস করে আসছে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণিটি। সেই সময় সেন্ট হেলেনা দ্বীপ ছিল ব্রিটিশদের উপনিবেশ। ওই দ্বীপে স্যর উইলিয়াম গ্রে উইলসনকে (Sir William Grey-Wilson) জোনাথনকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। পরবর্তীতে গভর্নর হন তিনি।

১৯০ তম বছরে পা দিয়ে কেমন কাটছে জোনাথনের জীবন যাপন? বর্তমানে সেন্ট হেলেনার গভর্নরের সরকারি বাসভবনের প্ল্যান্টেশন হাউসে অবসর জীবনযাপন করছে প্রবীণ প্রাণিটি। তার জন্মদিন উপলক্ষে বিশেষ স্ট্যাম্প প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জন্মদিন উপলক্ষে সপ্তাহ শেষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জোনাথনের প্রিয় খাবার দিয়ে বানানো কেক কেটে রবিবার এই অনুষ্ঠান শেষ হবে। কোন কোন খাবার খেতে পছন্দ করে বয়স্ক জোনাথন? তার দেখভালের দায়িত্বে থাকা পশুচিকিৎসক জো হলিন্স জানান, জোনাথন গাজর, লেটুস, শসা, আপেল ও নাশপাতি খেতে পছন্দ করে। তিনি তাকে নিয়মিত খেতে দেন। জো হলিন্সের কণ্ঠ শুনে জোনাথন সাড়া দেয় বলে জানান তিনি। তবে বয়স জনিত কারণে তার ঘ্রাণশক্তি ও দৃষ্টিশক্তি কমছে। সেন্ট হেলেনা কর্তৃপক্ষ জানায়, বয়স বাড়লেও এখনো সঙ্গ পছন্দ করে কচ্ছপটি। ডেভিড, এমা ও ফ্রেড নামে তিন সঙ্গিনীর সঙ্গে সময় কাটায় জোনাথন।

প্রসঙ্গত ২০১৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জোনাথনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত ভূমিপ্রাণি হিসাবে স্বীকৃতি দেয়। তার আগে সবচেয়ে বেশি বয়সী কচ্ছপের নাম ছিল তুই মালিলা। ১৯৬৫ সালে ১৮৮ বছর বয়সে এটি মারা যায়।

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল