‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা উপভোক্তারা। চুঁচুড়ায় 'সেবা সেতু' অভিযান' শিবিরেও ভাঙচুর চালিয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা উপভোক্তারা। চুঁচুড়ায় ‘সেবা সেতু’ অভিযান’ শিবিরেও ভাঙচুর চালিয়েছেন তাঁরা। বিভিন্ন পার্টি অফিস, পুরসভা, জেলা শাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া প্রতিশ্রুতির পরেও অন্নপূর্ণার টাকা পাননি অনেকেই। কেন এমন হচ্ছে? এবার এই বিষয়ে ব্যাখ্যা দিলেন বিজেপি কিষান মোর্চার সভাপতি রাজীব ভৌমিক ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

রবিবার (৪ অক্টোবর) চুঁচুড়ায় ‘সেবা সেতু অভিযান’ শিবিরে এসে বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক জানালেন, ‘তৎকালীন সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটা যোগসূত্র রয়েছে এর মধ্যে।  তৃণমূল সমর্থক ডেটা এন্ট্রি অপারেটররা মহিলাদের নাম তুলে দিয়েছে। তাই বিজেপি মহিলাদের প্রতি কিছু প্রতিহিংসা হয়নি, এটা জোর দিয়ে বলা যাবে না। সব বিষয়টি এখন আমরা খতিয়ে দেখছি এবং সেগুলিকে রিকভার করার চেষ্টা করছি।’

অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানিয়েছেন, ‘অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের ঝামেলা করাটা খুব স্বাভাবিক। পাশের বাড়ির কেউ ৩০০০ টাকা পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না সেটা মেনে নেওয়া একটু কঠিন। আমার কাছে অনেকেই এসে বলেছে, ‘আমি যখন পাচ্ছি না সবারটা বন্ধ করে দিন।’ হয়তো দু-তিন মাস পাননি একটু দুঃখ হয়েছে তাঁদের। তবে আমরা বলছি দু-তিন মাস নিয়ে ভাববেন না, বিজেপি পঁচিশ বছর থাকবে। ২৫ বছর ধরে যে এই প্রকল্পের সুবিধা পাবেন, সেটা ভাবুন। তবে বিজেপির মহিলারা পায়নি এটা সত্যি কথা। কারণ আমরা যে ব্যবস্থাটা নিয়ে চলছি এটা আমাদের ব্যবস্থা নয়। আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি, কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একটা ব্যক্তিও এখন কাজ করে না। আমরা জানতে পেরেছি, অনেক জায়গায় বিজেপি মহিলা কর্মীদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। কোথাও কোথাও ইচ্ছা করে ফর্ম ভুল ফিলাপ করেছে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। তবে চক্রান্ত করে আটকানো যাবে না। সাময়িক সমস্যা হচ্ছে ঠিকই তবে তা মিটে যাবে।’

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ