টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

টিভি দেখা নিয়ে ঝামেলা, ১৭ বছরের কিশোরী মেয়েকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের সাঁতারা জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিভি দেখা নিয়ে ঝামেলা, ১৭ বছরের কিশোরী মেয়েকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের সাঁতারা জেলায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত শনিবার (৩ অক্টোবর) বাড়িতে টিভি দেখা নিয়ে চরম ঝামেলা হয় ভুক্তভোগী আরিয়ার সঙ্গে তাঁর ছোট বোনের। তাঁদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। ছোট বোনের চোখে ঘুষি মারে আরিয়া। তাঁদের দুইজনের ঝামেলা দেখে বাবা পুরুষোত্তম আরিয়াকে বকা দেন। তাতেই চটে লাল হয়ে যায় আরিয়া। বাবাকে গালিগালাজ করতে শুরু করে। ব্যাট হাতে বাবার দিকে তেড়ে যায়। তখনই পুরুষোত্তম মেয়ের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে আর্যার মাথায় আঘাত করে। যার ফলে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে সে এবং মারা যায়। মেয়েকে হত্যার পর পুরুষোত্তম অনেকক্ষণ লাশের পাশেই বসেছিলেন। প্রমান লোপাটের জন্যে মেঝে থেকে রক্ত মুছে ফেলেন।

আর্যার টিশার্ট খুলে সেখান থেকে রক্ত মুছতে ওয়াশিং মেশিনে তিনবার ধুয়ে ফেলেন। আঘাত করা ব্যাটটি ছাদ থেকে ছুড়ে ফেলে দেন। এরপর ভোরে স্ত্রীকে ফোন করেন। এরপর রবিবার সকালে নিজেই পাড়া প্রতিবেশীদের ডেকে পুরো বিষয়টি জানান। বলেন যে, তাঁর মেয়ে নিজেই মাথায় ব্যাট দিয়ে আঘাত করেছে। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় এবং আরিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে সবটা স্বীকার করেন পুরুষোত্তম। আর আরিয়ার মাও সবটা পুলিশকে বলে দেন। এরপর ছাদ থেকে ব্যাট্টি উদ্ধার করে পুলিশ। 

জিজ্ঞাসাবাদের সময় পুরুষোত্তম বলেন, ‘আমার মেয়ে বিপথে চলে গিয়েছিল। সে মারাত্মক নেশাগ্রস্থ হয়ে গিয়েছিল, এবং তার অপকর্মে অতিষ্ঠ হয়ে আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আর্যার মানসিক সমস্যা ছিল, সে পুণের একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিল। প্রতিদিন ওষুধ দেওয়া হত। সে অতিরিক্ত মোবাইল ও টিভি ব্যবহার করত। ছোটখাটো বিষয়ে সহিংস হয়ে উঠত।’ কিন্তু প্রতিবেশীরা জানিয়েছেন, আরিয়া অত্যন্ত মিশুকে ছিল, খুব ভালবাসার সঙ্গে কথা বলত এবং সবার সঙ্গে মিশে যেত। জানা গিয়েছে, পুরুষোত্তম ও তাঁর স্ত্রী শীলা দুজনেই পেশায় শিক্ষক। পুলিশ সূত্রের খবর, গত মে মাসে আর্যা তাঁর আব্বাকে আক্রমণ করেছিল। যার ফলে পুরুষোত্তমের হাত ভেঙে যায়। মোবাইল ব্যবহার করতে না বললেই সবার উপর আক্রমণ কোর্ট। একবার তাঁর খিটখিটে স্বভাবের জন্যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। 

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের