পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বেপরোয়া প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু একরত্তি স্কুলপড়ুয়ার। নিহত শিশুর নাম ঋষভ কর্মকার, বয়স ৪ বছর। রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু একরত্তি স্কুলপড়ুয়ার। নিহত শিশুর নাম ঋষভ কর্মকার, বয়স ৪ বছর। রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাঁকুড়া শহর লাগোয়া রাজগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বাঁকুড়ার রাজগ্রাম এলাকায় বেসরকারি স্কুলে পড়ত ঋষভ।

ঘটনার সময়ে ঋষভ তাঁর দাদু রঞ্জিত কর্মকারের সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। সেই সময়ে বাঁকুড়া শহরের দিক থেকে পুয়াবাগান যাচ্ছিল পুলিশের ওই গাড়িটি। যথেষ্ট দ্রুত গতিবেগে ছিল প্রিজন ভ্যানটি। তখনই নাতি ঋষভকে নিয়ে পুলিশের গাড়ির সামনে চলে আসেন রঞ্জিতবাবু। পেছন থেকে তাঁদের সাইকেলে ধাক্কা মারে পুলিশের গাড়ি। ফলে দুজনেই মাটিতে ছিটকে পড়ে যান। বেশি চোট পায় একরত্তি শিশু। সামান্য আহত হন তাঁর দাদু। বিষয়টি দেখা মাত্রই আশেপাশের স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করে রঞ্জিত বাবুকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঋষভের।

প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, ঘটনার পরেই প্রিজন ভ্যানের চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। ঘটনার প্রতিবাদে এলাকায় কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তবে তিনি দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তার বেহাল অবস্থা ও সরকারি রাস্তা বেদখল হওয়ার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বলেন, সাধারণ গাড়ি হোক বা পুলিশের গাড়ি, চালক দোষ করে থাকলে সে কোনভাবে ছাড় পাবে না। বিষয়টি নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ জানিয়েছেন, গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়েছে দু’জনে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হবে। কেউ দোষী হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ