মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে জুটল না অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি, বাধ্য হয়ে বাইকে চাপিয়েই স্ত্রীর দেহ বাড়ি নিয়ে গেলেন স্বামী। ভয়ানক ঘটনা ওড়িশায়। ফাঁস হল একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কীর্তি। ঘটনার একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নেটমহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কতটা অমানবিক হলে এমন ঘটনা ঘটতে পারে! কখনও কখনও কারও মৃত্যুর পরেও পরিবারের দুর্ভোগ শেষ হয় না। এই ঘটনা আরও একবার প্রমাণ দিল। ঘটনাটি ঘটেছে, ঝাড়সুগুড়া জেলার লাইকেরা স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, দিন কয়েক আগে উদিয়াপালি গ্রামের বাসিন্দা যমুনা ছত্রিয়া আচমকাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাঁর পরিবার দ্রুত লাইকেরা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃতার স্বামী ভেবেছিলেন, মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে হয়তো সরকার সাহায্য করবে। সেইমতো তিনি হাসপাতালের কাছে একটি শববাহী গাড়ির অনুরোধ করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও কোনও গাড়ি আসেনি। এরপর সাহায্যের জন্যে অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতাল থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। কোনও শববাহী গাড়ির ব্যবস্থা করে দেওয়া হল না। একদিকে হাসপাতালে স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে, অন্যদিকে সাহায্যের জন্যে অসহায়ভাবে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করছিলেন মৃতার স্বামী নরেশ ছত্রিয়া। শেষমেষ সবরকম চেষ্টা ব্যর্থ হলে তিনি নিজেই স্ত্রীর দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। বাধ্য হয়ে, যমুনার দেহ বাইকে তুলে বাড়ির দিকে রওনা দেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন, পেছনে তাঁর স্ত্রীর মরদেহ ধরে বসে ছিলেন আর এক ব্যক্তি। রাস্তায় এই দৃশ্য দেখেই ক্ষণিকের জন্য থমকে দাঁড়ান পথচলতি মানুষেরা। এক স্বামী, যার স্ত্রী কিছুক্ষণ আগেও তাঁর সঙ্গেই ছিলেন, এখন স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছেন ব্যক্তি। ঘটনাটি যে কাউকে কাঁদিয়ে দিতে বাধ্য। এর জন্যে দায়ী কে? অবশ্যই হাসপাতালের কর্তৃপক্ষ। রোগীর মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে প্রতিটি হাসপাতালের, সেখানে হাসপাতালের এমন দুর্ব্যবহার, গাফিলতি, ঘন্টার পর ঘন্টা রোগীর বাড়ির লোককে অপেক্ষা করিয়ে রাখা, ফের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে! যদিও এই প্রথম নয়। মাঝে মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে সময়ে সময়ে এমন অনেক ছবি সামনে আসে, যা দেখে রীতিমতো শিউরে ওঠেন দেশবাসী। কখনও দেখা যায় মানুষ কাঁধে করে মৃতদেহ বহন করছে, আবার কখনও সাইকেল, গরুর গাড়ি বা এমনকি বাইকও শববাহী গাড়িতে পরিণত হয়েছে। তবে এই বিষয়ের ওড়িশার ওই হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মুখ খোলেনি।

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

১৪ বছরেও মেলেনি বিচার! ছেলের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে তৃতীয়বার বিয়ে সারলেন আমির খান