রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার হাজার হাজার নিত্যযাত্রীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবের রূপ পেল। রাতের ট্রেন পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পূর্ব রেল। শিয়ালদহ থেকে রাত ১০ টা ৮ মিনিটে ছেড়ে আসা রানাঘাট লোকাল ট্রেনকে পরীক্ষামূলকভাবে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে। এই সময়ের মধ্যে যাত্রীদের দাবি , পরিষেবার প্রয়োজনীয়তা এবং পরিচালনাগত দিকগুলি পর্যালোচনা করে ভবিষ্যতে স্থায়ীভাবে পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর ও আশেপাশের এলাকার নিত্যযাত্রীরা রাতের দিকে সরাসরি ট্রেন পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন। অফিসফেরত কর্মী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং অন্যান্য যাত্রীদের অনেককেই এতদিন রানাঘাটে নেমে অন্য ট্রেন বা বিকল্প যানবাহনের উপর নির্ভর করতে হত। ফলে সময়ের পাশাপাশি অতিরিক্ত ভোগান্তিরও শিকার হতে হতো তাঁদের। সেই সমস্যার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। যাত্রী সংগঠনগুলিও এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

তাঁদের মতে, পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু হলেও এটি স্থায়ী রূপ পেলে নদিয়া জেলার বহু মানুষের যাতায়াত অনেক বেশি স্বস্তিদায়ক হবে। বিশেষ করে রাতের কর্মজীবী মানুষদের জন্য এই ট্রেন অত্যন্ত উপকারী হবে বলে মনে করা হচ্ছে। রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে কৃষ্ণনগর-সহ গোটা নদিয়া জেলায়। নিত্যযাত্রীদের আশা, পরীক্ষামূলক পর্যায় সফল হলে ভবিষ্যতে এই পরিষেবা স্থায়ীভাবে চালু করা হবে। পাশাপাশি রাতের অন্যান্য ট্রেন পরিষেবাও সম্প্রসারণের দাবি উঠতে পারে বলে মনে করছেন যাত্রীদের একাংশ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের