‘নিরাপরাধ মানুষের মৃত্যু, মানতে পারছি না’, জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় সরব আলিয়া

এমন মর্মান্তিক ঘটনায় এই মূহুর্তে সমগ্র জাতি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তাঁদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং, বিভিন্ন প্রতিশ্রুতিমূলক কাজ ছাড়াও দেশের সমস্ত কিছুতেই নজর থাকে সেলিব্রিটিদের। ভাল কোনও খবর হলেও যেমন তাঁরা সোশ্যাল মিডিয়ায় এসে প্রশংসার বন্যা বইয়ে দেন তেমনি খারাপ কিছু হলেও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে প্রতিবাদের আওয়াজ তোলেন তারকারা। রবিবার জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মারা গিয়েছেন ৯ জন পূর্ণ্যার্থী, এবং আহত হয়েছেন ৩৩ জন। গত রবিবার রিয়াসির দিক থেকে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি বাস।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেই বাসেই হামলা চালায় সন্ত্রাসীরা। যার ফলে মৃত্যু হয়েছে ৯ জনেরও বেশি পুর্ণ্যার্থীরা। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, পাক-মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীই এই হামলার পিছনে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এই মূহুর্তে সমগ্র জাতি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তাঁদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রেয়াসি জেলায় বাসটিতে হামলা চালানো হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দল তদন্তের জন্য হামলার জায়গায় পৌঁছয়। এই সন্ত্রাসী হামলার নিন্দা করছেন একাধিক বলিউড তারকারা।

আলিয়া ভাট, ইউনিসেফের ওয়ার্ল্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়াও এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন। আলিয়া ভাট ইনস্টাগ্রামে গিয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো লোকদের প্রতি শোক প্রকাশ করে জানিয়েছেন, “এটি হৃদয়বিদারক। আমার হৃদয় নির্যাতিতদের এবং তাদের পরিবারের কাছে যায়। নিরপরাধের বিরুদ্ধে সহিংসতা আমাদের মানবতার মূল কেন্দ্রকে নাড়া দেয়!” আলিয়া ভাটের পাশাপাশি, প্রিয়াঙ্কা চোপড়াও তার দুঃখ প্রকাশ করেছেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অফিসিয়াল পেজে উল্লেখ করেছেন, “বিধ্বস্ত। নিরীহ তীর্থযাত্রীদের উপর এই জঘন্য হামলা ভয়াবহ। কেন বেসামরিক এবং শিশুরা? আমরা যে ঘৃণা করছি তা বোঝা খুব কঠিন। বিশ্ব”। প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি, সামান্থা রুথ প্রভু থেকে অনেক সেলিব্রিটি। প্রীতি জিনতা, আয়ুষ্মান খুরানা এবং অন্যরা এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন।

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার