ভারত বনধের জের, ব্যাপক যানজটে নিশ্চল রাজধানী

অন্যদিকে, কৃষকদের ডাকা এই ভারত বনধের সমর্থনে সোমবার সকালে একটি টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন রাহুল গান্ধি তার নিজের টুইটার পেজে লিখেছেন, ‘আমাদের বর্তমান শোষক সরকারের অপছন্দ সত্ত্বেও কৃষকদের মধ্যে আজও অখণ্ড সত্যাগ্রহ বিদ্যমান। আজকের বনধ তারই ফল।’

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধের জেরে সোমবার সকাল থেকেই কার্যত নিশ্চল রাজধানী। কেন্দ্রের ৩ কালো কৃষি বিলের বিরোধিতা করতেই কৃষক সম্প্রদায়ের পক্ষ থেকে সোমবার  ভারত বনধ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ধীরে ধীরে সেই বনধকে সমর্থন করেছে জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি, বামফ্রন্টের মতো একাধিক রাজনৈতিক দল। আর তাঁর জেরেই মোদি সরকারকে আরও কোণঠাসা করে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে সোমবারের ভারত বনধ। সোম সকাল থেকেই এই বনধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে গুরুগ্রাম এবং নয়ডা হাইওয়েতে। বনধের জেরে কার্যত অচল রাজধানী দিল্লি।

সোমবারের ভারত বনধের প্রভাব যে রাজধানী দিল্লিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে তা আগে থেকেই আন্দাজ করেছিল দিল্লি পুলিশ। তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে আগেই সতর্ক করে বলা হয়েছিল, সোমবার সকাল থেকে দিল্লি সীমান্তের নিকটবর্তী হাইওয়েগুলিতে ব্যাপক যানজট হতে পারে। পাশাপাশি এই বনধকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে দিল্লির আম আদমি পার্টি। অন্যদিকে কিষান মোর্চার পক্ষ থেকে সোমবার দেশের সমস্ত সরকারি এবং প্রশাসনিক কার্যালয়, স্কুল, কলেজ সমস্ত কিছুর কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। তার জেরে বন্ধ একাধিক প্রতিষ্ঠান। অপরদিকে অশান্তির আঁচ করে ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন। সব মিলিয়ে কৃষকদের ডাকা এই ভারত বনধ কার্যত স্তব্ধ করে দিয়েছে রাজধানী দিল্লিকে।

উল্লেখ্য, সংযুক্ত কিষান মোর্চার ডাকা এই বনধকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে ৪০টি স্থায়ী সংগঠন। অবরোধ করা হয়েছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে। এর ফলে দিল্লি এবং উত্তরপ্রদেশগামী যাবতীয় যানবাহন আটকে রয়েছে। বলতে গেলে দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। একই অবস্থা পঞ্জাব ও হরিয়ানার। কৃষকদের অবরোধের জেরে বন্ধ পঞ্জাবের শম্ভু সীমান্ত। অন্যদিকে জাতীয় কংগ্রেস কৃষকদের ডাকা এই বনধকে সমর্থন জানানোয় পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুও দলীয় কর্মীদের কাছে শান্তিপূর্ণ এই বনধ সমর্থনের আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, কৃষকদের ডাকা এই ভারত বনধের সমর্থনে সোমবার সকালে একটি টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন রাহুল গান্ধি তার নিজের টুইটার পেজে লিখেছেন, ‘আমাদের বর্তমান শোষক সরকারের অপছন্দ সত্ত্বেও কৃষকদের মধ্যে আজও অখণ্ড সত্যাগ্রহ বিদ্যমান। আজকের বনধ তারই ফল।’ এর পাশাপাশি তিনি ‘আই স্ট্যান্ড উইথ ফার্মার’ হ্যাসট্যাগ ব্যবহার করে কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।         

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর