বিধাননগরে ডেঙ্গি রুখতে তৎপর ফিরহাদ

Share:

সুব্রত রায়: সল্টলেক সহ বিধাননগর কর্পোরেশন এলাকায় ডেঙ্গি রুখতে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। আর সেই কারণে শুক্রবার বিধান নগর পুর নিগমে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দোস্তিদার, সুজিত বোস, কৃষ্ণা চক্রবর্তী, পুর কমিশনার সহ সকল কাউন্সিলার ও বিধান নগর পৌর নিগমের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, ডেঙ্গু যাতে একেবারে নির্মূল করা যায় না। যেখানে পৃথিবীব্যাপী চারিদিকে ডেঙ্গু বেড়ে যাচ্ছে, সিঙ্গাপুর, ব্যাংকক এর মত জায়গায়, আফ্রিকার মত জায়গায় ডেঙ্গুর প্রকোপ প্রচন্ডভাবে হচ্ছে ,সেখানে আমাদের কলকাতা তো এফেক্ট হয়েছে। সেই জায়গায় আমাদের সচেতনতা মানুষের মধ্যে বাড়ানোর জন্য বিধান নগর কর্পোরেশনে বৈঠকে বসেছি। বিধাননগরে শুক্রবার বৈঠক করলাম যাতে আমরা সবাই মিলে সচেতন হই। মানুষ যদি ইচ্ছে করে যে আমরা আমাদের বাড়ির চারি পাশে জল জমতে দেব না ,তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করলে কিন্তু এই ডেঙ্গিটা চলে যেতে পারে ।সেটাই আজকের বৈঠকে আহ্বান করার জন্য এলাম এবং কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে কি করা উচিত, স্প্রে টা কি করা উচিত সেটা নিয়ে পৌর সভার সাথে আলোচনা করে, আর কি কি দরকার আছে ওদের পাশে দাঁড়ানোর জন্য তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল। তিনি আরো বলেন, পুজোর প্যান্ডেলগুলোতে কিভাবে পুজোর দিনগুলোতে ডেঙ্গি রোগের জন্য সচেতনতা কিভাবে বাড়াতে হবে এগুলো সব নিয়ে একটা আলোচনা হল। এবার ৩০% আর্বান এলাকা এবং ৭০% রুরাল এলাকায় রিপোর্টিং হচ্ছে ডেঙ্গির ।

ফিরহাদের দাবি, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুরাল ইকোনমিটাকে ডেভলপ করে দিয়েছে। রুরাল ইকোনমি ডেভলপ হয়ে যেটা হয়েছে পেরি আরবানাইজেশন হয়েছে। আগে যেরকম ঘরের চাল টালির বাড়ি ছিল, সেই জায়গায় আজকে ঢালাই আর পাকা বাড়ি হয়ে গেছে। রাস্তাঘাট সব ঢালাইয়ের তৈরি হয়ে গেছে ।আগে মাটির রাস্তা ছিল । সেখান থেকে গড়িয়ে গড়িয়ে জলটা পুকুরে গিয়ে পড়তো তার মানে ইকোনমিক ডেভেলপমেন্ট এর জন্য মানুষ ভালোভাবে থাকতে চাইছে। এই পেরি আরবানাইজেশনটা হয়ে যাওয়ার ফলে ঢালাইয়ের ছাদ হয়ে গেছে ।আর যার ফলে তার ওপরে টপ থাকবে। সেইসব জায়গায় জল জমে যাবে। যেভাবে আর্বান এলাকায় আমরা নজর দিচ্ছি, বেরি আরবান পলিসি করে সেই জায়গাগুলো কেও ঠিক করতে হবে এবং শুক্রবার কেএমডিএতে আমরা একটা অর্ডার করেছি।

ল্যান্ড ইউস এন্ড পলিসি ডেভলপমেন্ট এটাকে না ঠিক করলে পরবর্তীকালে যখন ডেভেলপ হয়ে যাবে তখন এদিক-ওদিকে আমাদের ড্রেন করার জায়গা থাকবে না। এইজন্য একটি পেরি আরবান পলিসি তৈরি করছি বাংলাতে। ৯৮ লাখ টাকা দেওয়া হয়েছে। তিনটি এলাইজা মেশিন দেওয়া হয়েছে ।যেটা যেটা দরকার হচ্ছে আমরা পাশে আছি। খালের দুই ধারে ভ্যাট হিসেবে পরিণত হচ্ছে। খালের ধারে স্পেশাল কনজারভেন্সি ড্রাইভ রোজ দিতে হবে বলে জানান ফিরহাদ।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে