ধেয়ে আসছে ‘ডানা’, ১৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ কলকাতা বিমানবন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় এবার বিমান চলাচল বন্ধ করা হল। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে পরের দিন ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত ধরনের বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে(Kolkata International Airport)। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন আবহাওয়া দফতরের সাবধান বার্তা পাওয়ার পরই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুধু তাই নয়, যে বিমানগুলি কলকাতা বিমানবন্দরে থাকবে সেগুলোর যাতে কোন ক্ষতি না হয়, প্রয়োজন বোধে সেগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখাও হতে পারে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টিপাতের পর অতি দ্রুত যাতে কলকাতা বিমানবন্দর রানওয়ে(Run Way) থেকে জমা জল নিষ্কাশন হয় সেই ব্যবস্থাও করা হয়েছে। এদিকে, বুধবারসকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দিঘা ও মন্দারমনির সমুদ্র উপকূল এলাকা জুড়ে। প্রশাসনের বার্তা অনুযায়ী একে একে মৎস্যজীবীরা পাড়ে ফিরে এসেছেন দুপুরের মধ্যে। সমুদ্র উপকূল এলাকায় যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে নির্দেশ অনুসারে আজ দুপুর ১২ টার মধ্যে প্রশাসন নির্দেশ দেন পর্যটকদের হোটেল ছেড়ে দেওয়ার জন্য।

প্রাকৃতিক দুর্যোগের খবর শুনে একের পর এক পর্যটকেরা তারা হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দেন। পুরীর পর দিঘা কার্যত পর্যটক শূন্য হয়ে যায় বুধবার সন্ধ্যের মধ্যে।প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা দপ্তর সহ সব দপ্তরের কর্মীরা যথেষ্ট তৎপর রয়েছে ডানার মোকাবেলা করার জন্য। যেকোনো পরিস্থিতিতে প্রশাসন দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক(DM) পূর্ণেন্দু মাঝি।

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন