আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাগুইআটি অপহরণ কাণ্ডের ছায়া এবার বহরমপুরে

 নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফোন করে ডেকে অপহরণের পরে খুন করা হলো এক যুবককে। বৃহস্পতিবার সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বহরমপুর থানার উত্তরপাড়া(Uttarpara) এলাকায়। মৃত যুবকের নাম বাপ্পা মন্ডল(Bappa Mondal)। পরিবার সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার মোড়ে বাপ্পার বাবা মিলন মন্ডলের একটি বেকারির দোকান রয়েছে। দোকানে বাবার সঙ্গে বাপ্পাও বসত। এদিন বাপ্পা সন্ধ্যার সময় দোকান থেকে বাড়ি চলে আসে। পরে কেউ তাকে ফোন করে ডাকে। সেই ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার আর খোঁজ পাওয়া যায় নি।

রাত দশটা নাগাদ বাপ্পার ফোন থেকে তার বাড়িতে ফোন করে একজন জানায় বাপ্পাকে অপহরণ করা হয়েছে। ৫ লক্ষ টাকা(5Lakhs) মুক্তিপণ দাবি করা হয়। মিলন কোনক্রমে দেড় লক্ষ টাকা জোগাড় করে তাদের কথামতো বেলডাঙার দিকে রওনা দেন। তার আগে তিনি থানায় বিষয়টি জানালে দুই পুলিশ কর্মী সাদা পোশাকে তাকে অনুসরণ করে যেতে থাকেন। কিন্তু বেলডাঙা পৌঁছালে অপহরণকারীরা বুঝতে পারে মিলনের সঙ্গে লোকজন রয়েছে। এর পরেই বাপ্পার ফোনের সুইচ অফ করে দেয় তারা৷

বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার(Baharampur Police Station) ফতেপুর অঞ্চলে একটি রাস্তার ধারে বাপ্পার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইলফোনের(Mobile Phone) সূত্র ধরে অপহারনকারীদের নাগাল পেতে চাইছে বহরমপুর থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ