বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

রবিবার (২ অগস্ট) দুপুরে বারাসত স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছিনতাইচক্রের মূল পাণ্ডা কল্যাণ সর্দার ওরফে শিবুকে গ্রেফতার করেছে বনগাঁ GRP থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল বনগাঁ জিআরপি। রবিবার (২ অগস্ট) দুপুরে বারাসত স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছিনতাইচক্রের মূল পাণ্ডা কল্যাণ সর্দার ওরফে শিবুকে গ্রেফতার করেছে বনগাঁ GRP। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে হাবরা স্টেশন এলাকায় এক যাত্রীর গলার হার ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় তদন্তে নেমেই পুলিশ দুই ছিনতাইকারীকে পাকড়াও করে। এমনকি চুরি যাওয়া সোনা বেআইনিভাবে যাঁদের কাছে বিক্রি করা হয়েছিল, সেই দুই ক্রেতাকেও গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করতেই বেরিয়ে আসে একাধিক বিস্ফোরক তথ্য।

সেই ভিত্তিতে গতকাল বারাসত স্টেশন এলাকায় হানা দেয় পুলিশ এবং তল্লাশি চালিয়ে এই ছিনতাই চক্রের মূল পাণ্ডা কল্যাণ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বনগাঁ জিআরপি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের মূল পেশাই হল চুরি ও ছিনতাই। তার ছিনতাই চক্র মুলত শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেনে সক্রিয়ভাবে কাজ করে। তবে ধৃত আর কোন কোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত, এখন তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

এই চক্রের কয়েকজনের গ্রেফতারের খবরে স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রীরা। একজন মহিলা যাত্রী বলেছেন, ‘আমরা সাধারণত সোনার সাধারণ গহনা পরে ট্রেনে যাতায়াত করি। সবসময় আতঙ্কে থাকি কখন ছিনতাই হয়ে যায়। তবে পুলিশ কয়েকজনকে ধরেছে শুনে এখন অনেকটাই নিশ্চিন্ত। বনগাঁ জিআরপি পুলিশকে ধন্যবাদ।’ বনগাঁ জিআরপির ওসি জানিয়েছেন, ‘ছিনতাই চক্রকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা যাবে না, চিন্তাভাবনা রাজ্যের

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭