পুলিশের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক, কুর্নিশ জানালেন আইনরক্ষকদের

শনিবার পৈলানে জেলা পুলিশ সুপারের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার তুলে ধরেন ডায়মণ্ডহারবার মডেলের কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পুলিশের (Police) প্রশংসা করে তাঁদের কুর্নিশ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ শনিবার এসেছিলেন পৈলানে। পৈলানে জেলা পুলিশ সুপারের (SP) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুলিশের ঢালাও প্রশংসা করেছেন অভিষেক। সেই সঙ্গে বারবার তুলে ধরেন ডায়মণ্ডহারবার মডেলের কথা। করোনা বিষয়েও সতর্ক করেন তিনি।

শনিবার পৈলানে জেলা পুলিশ সুপারের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, দুর্গা পুজো থেকে ঈদ, প্রতিটি অনুষ্ঠানে নিজেদের জীবন বাজি রেখে নিজের দায়িত্ব পালন করে পুলিশ। ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকে আইনের রক্ষকরা। করোনার সময়েও পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই সবকিছুর জন্য পুলিশকে কুর্নিশ জানান সাংসদ (MP)।  

এদিন তিনি বলেন, অপরাধ ঘটলে এবার থেকে অভিযোগ জানাতে যাবে অ্যাপের মাধ্যমেই। নয়া এই অ্যাপের নাম ‘আস্থা’। তারপরেই বলেন, ডায়মন্ডহারবার যা করে তা পরেন দিন অনুসরণ করে বাংলা। এও বলেন, ডায়মণ্ডহারবার মডেল অনুসরণ করে সারা দেশ। সাংসদ দাবি করেন, ডায়মণ্ডহারবারকেই সর্বপ্রথম সিসিটিভি নজরদারিতে আনা হয়। এখানের পুলিশের এই উদ্যোগ ইতিমধ্যেই নজির গড়েছে।

এদিন সাংসদ আরও বলেন, মাত্র ১ দিনে সেলফ কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়েছিল ৫০ হাজার জনের। এই মডেল দেশজুড়ে নজির তৈরি করেছিল। এরপরেই অভিষেকের সতর্কতা, করোনা এখনও যায়নি। যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে। তাই মাস্ক ব্যবহার ও করোনা বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন সাংসদ।

এদিনের অনুষ্ঠানে সাংসদের দাবি, কিছু ঘটলে রাজ্যের মুখ্যমন্ত্রী রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্য রাজ্যে সুপ্রিম কোর্টকে ব্যবস্থা নিতে হয়। ১০ কোটির রাজ্য বাংলায় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়ে পুলিশের তৎপরতায়, বলে রাজ্যের পুলিশকে কুর্নিশ জানান ডায়মণ্ডহারবারের সাংসদ।

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১২ বছরের অন্ধকার ঘুচল! জনতা দরবারে অভিযোগের পর এই পরিবারে জ্বলল বিদ্যুতের আলো

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

সাতসকালে দুর্গাপুরে ঠিকাদারের বাড়িতে NIA-র হানা, গ্রেফতার ১

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা