ফাঁকা রাস্তায় স্কুল ছাত্রীকে হেনস্থা, অভিযুক্তকে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ও ইভটিজিং এর অভিযোগে বেধড়ক মারধর অভিযুক্তকে। স্থানীয়দের হাতের মার খেয়েছে অভিযুক্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার গাবডাঙ্গরের এক স্কুল ছাত্রী টিউশন থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছিল।  সেই সময় তাকে রাস্তায় একা পেয়ে হেনস্থা করার অভিযোগ ওঠে। স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে অভিজিৎ কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অভিজিৎ কর স্থানীয় এক রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। এদিন টিউশন থেকে পড়ে ফিরছিল ওই স্কুল ছাত্রী। রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত তার ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ। ছাত্রীটি চিৎকার শুরু করলে শুনতে পান স্থানীয়রা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও চিৎকার শুনে ও বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রাই ছুটে আসে। তাঁরাই চড়াও হয় অভিযুক্ত অভিজিৎ করের ওপর। অভিযুক্তকে বলাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।

মারধর করার পাশাপাশি পটাশপুর থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পটাশপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রাই লাঠি দিয়ে অভিযুক্তকে বেধরক মারধর করেছে। তাঁদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। থানায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। আসল ঘটনা জানতে নির্যাতিতাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস