চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ প্রিসাইডিং অফিসারের! প্রশিক্ষণের পর উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করেছেন ২০০৬ সাল থেকে। ২০২৬ এর নির্বাচনেও প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন দু’বার। সেই সেখ জাহাঙ্গীর কবি মণ্ডলের নাম বাদ গেছে এসআইআর-এ। কি করে বৈধ ভোটারদের ভোট নেবেন তিনি? তা নিয়ে উঠছে প্রশ্ন।

ধনিয়াখালি সোমসপুর স্কুলের ইংরেজি শিক্ষক সেখ জাহাঙ্গীর কবীর মণ্ডল। গুড়াপ মাজিনানের বাসিন্দা। তাঁর তিন ভাই এর নাম এসআইআর-এ রয়েছে। শিক্ষক জানান, গত ২৭ মার্চ সাপ্লিমেন্টারী লিস্টে তিনি জানতে পারেন তাঁর নাম ডিলিট হয়ে গেছে। প্রত্যেক নির্বাচনে ডিউটি পরে। প্রিসাইডিং অফিসার হিসেবে এবারেও কাজ করার জন্য দু’বার প্রশিক্ষণ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইবুনালে আবেদন করতে চুঁচুড়ায় আসেন ওই শিক্ষক। তিনি বলেন, ১৯৫২ সালের বাবার নথি থেকে আমার সমস্ত কিছু নথি জমা দিয়েছি। তারপরও হিয়ারিং-এ ডাকা হয়েছিল। আমার তিন ভাইয়ের নাম এসআইআর তালিকায় উঠলেও আমার নাম এডজুডিকেশনে চলে যায়। তারপরে জানতে পারলাম নাম ডিলিট হয়ে গেছে।নির্বাচন কমিশন নির্দিষ্ট করে বলছে না যে কোন কাগজটার জন্য নাম বাদ গেল। তাহলে সেই কাগজ দিয়ে দিতে পারতাম। ভোটের ডিউটির জন্য চিঠিও এসেছে। এখন আমি নিজেই অবৈধ ভোটার হয়ে গেলাম। আর বৈধ ভোটারদের ভোট নিতে পারবো কি?

 

 

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

জেলায় জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক, কাঠগড়ায় কমিশন

ট্রাইব্যুনালের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ, মুখ থুবড়ে পড়তেই সব শেষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ