ওবিসি সংরক্ষণ নিয়ে শুরু সমীক্ষা, রাজ্যকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন করে শুরু হল সমীক্ষা। কারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করে দেখা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে এমনটাই জানানো হয়েছে।

রাজ্য সরকারের হয়ে এই তথ্য দিচ্ছেন আইনজীবী কপিল সিবল। তিনি শীর্ষ আদালতকে জানিয়েছেন যে হাই কোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই কাজ করতে কিছু সময় প্রয়োজন। সেই কারণে ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। শীর্ষ আদালতে রাজ্যের আবেদন মঞ্জুর হয়েছে।

সঠিক পন্থা মেনে রাজ্যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়নি, এই অভিযোগ এনে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। ২০২৪ সালের ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে উচ্চ আদালত ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। ফলে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। একইসঙ্গে রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।

মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হয় শীর্ষ আদালতে। সিবলের আর্জি শুনে বিচারপতি বিআর গবই জানতে চান, রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। তাতে রাজ্যের আইনজীবী জানান, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। এর পরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গবই। জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ