আগামী এপ্রিল থেকে বাংলায় চলতে পারে আরও দুই বন্দে ভারত এক্সপ্রেস

রেল সূত্রের খবর, হাওড়া থেকে দুটি বন্দে ভারত ট্রেন ছুটতে পারে। দুটির একটি চলতে পারে হাওড়া-পাটনা রুটে অপরটি হাওড়া এবং উত্তরপ্রদেশের বারাণসীর মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী এপ্রিল (April) মাস থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) আরও দুটি বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেস চালাতে পারে ভারতীয় রেল। রেল সূত্রের খবর, হাওড়া থেকে দুটি বন্দে ভারত ট্রেন ছুটতে পারে। দুটির একটি চলতে পারে হাওড়া-পাটনা রুটে অপরটি হাওড়া এবং উত্তরপ্রদেশের বারাণসীর মধ্যে।

রেল সূত্রের খবর, আগামী এপ্রিল মাস থেকে বিহারের উপর দিয়ে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। সেই তিনটির মধ্যে দুটি চলবে হাওড়া স্টেশন থেকে। একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া থেকে পাটনা পর্যন্ত। অপরটি হাওড়া থেকে বারাণসী পর্যন্ত চলবে। এই এক্সপ্রেস ট্রেনটি গয়ার উপর দিয়ে যাবে। তৃতীয় যে বন্দে ভারত এক্সপ্রেসটি চলবে বিহারে সেটি পাটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচির মধ্যে চলবে।

উল্লেখ্য বর্তমানে বাংলায় একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালায় ভারতীয় রেল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলে ট্রেনটি। বুধবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন ট্রেনটি চলে। সপ্তাহের ছয় দিন ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি নিউ জলপাইগুড়িতে পৌঁছায় দুপুর ১ টা ২৫ মিনিটে। আবার নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেসটি দুপুর ৩ টে ৫ মিনিটে ছাড়বে। যা হাওড়ায় পৌঁছয় রাত ১০টা ৩৫ মিনিটে। সবমিলিয়ে হাওড়া থেকে নিউও জলপাইগুড়ি যেতে বন্দে ভারত সময় নেয় সাত ঘণ্টা ৩০ মিনিট। রেলের আধিকারকদের আশা, হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে রেলট্র্যাক সংস্কারের কাজের পর যাত্রার সময় আরও কমিয়ে আনা যাবে।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয় হাওড়া স্টেশনে। ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় রেলমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু সেমি হাইস্পিড ট্রেন রাজ্যে চালু হওয়ার পর একের পর এক ঘটনা ঘটেছে এই এক্সপ্রেস ট্রেনটিকে ঘিরে। একাধিকবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে ট্রেনে।

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী