লালুর বিরুদ্ধে বিদ্রোহ তেজ প্রতাপের, মহুয়া থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ার ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই বড়সড় অস্বস্তিতে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বাবার বিরুদ্ধে শনিবার (২৬ জুলাই) বিদ্রোহ ঘোষণা করেছেন তেজ প্রতাপ যাদব। লালুর বড় পুত্র জানিয়েছেন, ‘আসন্ন নির্বাচনে বৈশালী জেলার মহুয়া আসন থেকে নির্দল প্রার্থী হিসাবেই লড়ছেন।’ নতুন দল না গড়লেও নয়া মঞ্চ গঠনের ঘোষণাও করেছেন তেজ প্রতাপ। ওই নয়া মঞ্চের নাম রেখেছেন ‘টিম তেজপ্রতাপ যাদব’। যে কেউ ওই মঞ্চে যোগ দিতে পারবেন বলেও জানিয়েছেন লালুর বড়পুত্র। যদিও তেজ প্রতাপের ওই বিদ্রোহ নিয়ে কোনও মন্তব্য করেননি আরজেডি সুপ্রিমো কিংবা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

কয়েকমাস আগেই চারিত্রিক ও নৈতিক স্খলনের দায়ে বড় ছেলে তেজ প্রতাপকে দল ও পরিবার থেকে ত্যাজ্য করে দিয়েছেন লালুপ্রসাদ যাদব। আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পর একাধিকবার তেজ প্রতাপ জানিয়েছেন, ‘আসন্ন বিধানসভা ভোটে বৈশালী জেলার মহুয়া আসন থেকে লড়বেন।’ ওই আসনকে নিজের কর্মভূমি বলেও আখ্যা দিয়েছিলেন লালুর বড় ছেলে। যদিও ওই হুমকির পরেও আরজেডির তরফে তেমন কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ প্রতাপ বলেন, ‘আমি নির্দল প্রার্থী হিসাবে মহুয়া থেকেই লড়ব। মহুয়াকে জেলা বানানোই আমার স্বপ্ন। মহুয়ার ভোটাররা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, আমার পরিবর্তে আরজেডি অন্য কাউকে টিকিট দিলে তাকে হারিয়ে দেবেন। মহুয়ার ভোটারদের ইচ্ছেকে সম্মান জানিয়েই আমি নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আপাতত নতুন কোনও রাজনৈতিক দল না খুললেও ‘টিম তেজপ্রতাপ যাদব’ নামে যে মঞ্চ গড়েছেন, তাতে সবাইকে স্বাগতও জানিয়েছেন লালুর বড় পুত্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটের আগে তেজ প্রতাপের বিদ্রোহ রাষ্ট্রীয় জনতা দল ও লালুপ্রসাদের জন্য অশনিসঙ্কেত।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?