বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে মন্দিরের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতী। তারপর একে একে বিগ্রহের গা থেকে খুলে নেয় গয়না। এমনকী রেহাই পায়নি মা কালীর হাতের খাঁড়াও। অলঙ্কার লুটের পাশাপাশি প্রণামীবক্সের টাকাও নিয়ে পালাল চোর। বৈদ্যবাটির ভদ্রকালী মন্দিরে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটির ১০ নম্বর রেলগেট সংলগ্ন ভদ্রকালী মন্দিরে। মন্দিরের ভিতরে থাকা মা ভদ্রকালীর বিগ্রহের অলঙ্কার এবং রাধাবল্লভ ও রাধাকৃষ্ণের গয়নাও চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রণামীবাক্সে জমা থাকা প্রায় ৫০ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে শ্রীরামপুর থানার অধীন শেওড়াফুলি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের পরিচালনাধীন এই মন্দিরে একজন পুরোহিত থাকেন। তাঁর দাবি, শনিবার রাত ১১টা নাগাদ তিনি ঘুমোতে চলে যান। সেই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু গভীর রাতে মন্দিরের পিছনের দিকের একটি জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোর। এরপর নির্বিঘ্নে বিগ্রহগুলির অলঙ্কার এবং প্রণামীবাক্সের টাকা নিয়ে পালিয়ে যায় সে। অথচ মন্দিরে থাকা পুরোহিতও কোনওভাবে বিষয়টি টের পাননি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

উল্লেখযোগ্য বিষয়, মন্দির চত্বরে কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। ফলে দুষ্কৃতীদের শনাক্ত করার ক্ষেত্রে তদন্তকারীদের সমস্যায় পড়তে হতে পারে। কীভাবে এই চুরির ঘটনা ঘটল এবং এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল