কোচবিহারে পঞ্চায়েত ভোটের বলি তৃণমূল কর্মী লতিফ

Share:

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চায়েতে ভোটের বলি আরও ১ তৃনমূল কর্মী। তৃনমূলের অভিযোগ পঞ্চায়েত ভোটের দিন শনিবার বিকেলে মধ্য শীতলকুচি গ্রামের ৫/২২৩ নম্বর বুথে বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বোমাবাজিতে জখম হন তৃনমূল কর্মী লতিফ মিয়া(Latif Miya)। সেদিন তাকে প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়িতে(Siliguri) রেফার করা হয়। আজ শিলিগুড়িতে লতিফ মিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে তৃনমূল সুত্রে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে।

তৃনমূলের(TMC) অভিযোগ বিজেপির(BJP) বিরুদ্ধে। অপরদিকে অভিযোগ অস্বীকার বিজেপির। পুলিশ এ বিষয়ে এখনো কিছু জানায় নি। তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের তরুণ একের পর এক তৃণমূল কর্মীর প্রাণ গিয়েছে। বিজেপির আগ্রাসন মনোভাব এবং তাদের আক্রমণ কেড়ে নিয়েছে একাধিক তৃণমূল কর্মীর প্রাণ।

অপরদিকে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, প্রথম দিন থেকেই তারা বলেছিলেন বোমা বিস্ফোরণে আহত হয়েছে ওই তৃণমূল কর্মী। কিন্তু তার মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে বলে তৃণমূল প্রথমে দাবি করেছিল। এখন মৃত্যুর পর বিজেপি দুষ্কৃতীদের বোমাতে মারা গিয়েছে বলে দোষ চাপানো হচ্ছে।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের