কেষ্টগড় বীরভূমে, মমতা ঝড় তুলবেন মোবাইলে

আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা। বাড়িতে বসে মোবাইলে বক্তব্য রাখবেন তিনি। শুনবেন তামাম জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অগ্নিকন্যাকে বাদ দিয়ে কী সম্ভব বাংলার বুকে কোনও নির্বাচন! একদমই না। তাই তিনি না থেকেও তৃণমূলের প্রতিটি সভায় থেকে যাচ্ছেন ভীষণরকম ভাবেই। এই যেমন কেষ্টগড় বীরভূমে তিনি ঝড় তুলবেন মোবাইলে। হেলিকপ্টার বিভ্রাটে চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার জেরে এখন বাড়িতেই রয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটে(Panchayat Election) তাঁর পক্ষে এবারের মতন আর সশরীরে গিয়ে কোথাও প্রচার করা সম্ভব হবে না। কিন্তু ‘এই মুহুর্তে’র তরফে আমরা আগেই জানিয়েছিলাম বাড়ি থেকেই মোবাইলে দলের নেতা থেকে কর্মী সমর্থকদের জন্য বার্তা দেবেন বাংলার অগ্নিকন্যা। এখন সেটাই সত্যি হতে চলেছে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা(Virtual Meeting)। বাড়িতে বসে মোবাইলে বক্তব্য রাখবেন তিনি। শুনবেন তামাম জনতা।

আরও পড়ুন ১ মাস পূর্ণ করমণ্ডল দুর্ঘটনার, এখনও নিখোঁজ ১৫

আগামিকাল কেষ্টগড় বীরভূমের(Birbhum) দুবরাজপুরে(Dubrajpur) রয়েছে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের সভা। সেই দুবরাজপুর যেখানে একুশে ফুটেছে পদ্মফুল। জেলার ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০টিতে ঘাসফুল ফুটলেও এই ১টি কেন্দ্রেই ফুটেছিল পদ্ম। এবার সেই মামা-ভাগ্নে পাহাড়ের জমি থেকে পদ্মকে উৎখাত করতে সভা করতে চলেছে তৃণমূল(TMC)। সেই সভায় থাকবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তাঁর মোবাইলের মারফত কলকাতায় বসে থাকা মমতার বক্তব্য মাইকের মাধ্যমে শুনবে আমজনতা। এই প্রথম কেষ্টগড়ে কেষ্টকে ছাড়াই ভোট হচ্ছে। বিরোধীরাও তাই কোমর বেঁধে ঝাপানোর চেষ্টা করছে। আর তৃণমূল চাইছে তাঁদের জমি ধরে রাখতে। সেই সূত্রেই জেলাবাসীকে আগামিকাল বার্তা দেবেন মমতা। তবে শুধু বীরভূমের সভাই নয়, পঞ্চায়েত ভোট প্রচারের শেষ দিন পর্যন্তই মমতা ১-২টি করে সভায় বক্তব্য রাখবেন ভার্চুয়াল ভাবে।   

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র